চুয়েটে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিপ্রক্রিয়া কাল ১৯ ডিসেম্বর শুরু হচ্ছে। এবার চুয়েটে পাঁচটি অনুষদের অধীনে সাতটি বিভাগে ভর্তি করা হচ্ছে ৬০০ শিক্ষার্থী। ইতিমধ্যে মেধাতালিকা থেকে ৪৭৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আসন খালি আছে ১২৪টি। ভর্তি কমিটি সূত্র জানায়, ১৯ ডিসেম্বর স্থাপত্য বিভাগে (খ গ্রুপ) মেধাক্রম ৩১-৪২ এবং ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোয় (ক গ্রুপ) ৫৭১ থেকে ৬৮২ পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করানো হবে। ক্লাস শুরুর তারিখ এবং ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েটের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে জানা যাবে।