প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৩ জানুয়ারি মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (আইআইটি) এবং জার্মানিতে উচ্চ শিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পুরো কৌশল বিভাগে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, সহউপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, মুম্বাই আইআইটির পরিচালক অধ্যাপক দেবাং ভি. খাখর, ডিন অধ্যাপক রাজীব দোসানে, জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিসের প্রতিনিধি পূজা মৃধা প্রমুখ।
চুয়েটের উপাচার্য বলেন, শিক্ষা-গবেষণায় চুয়েটের চলমান অগ্রগতি আরও সম্প্রসারণে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে শিক্ষা-গবেষণা খাতে বিনিময় বেড়েছে। আগামী দিনে এ কার্যক্রম আরও বাড়ানোর চেষ্টা অব্যাহত আছে। —চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি