চুয়েটে গ্রিন ফর পিসের কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের উদ্যোগে গত ৩০ মার্চ হেপাটাইটিস-বি ভাইরাস প্রতিষেধক প্রদান, স্বেচ্ছায় রক্তদান, রক্তের স্ক্রিনিং পরীক্ষা, সপ্তাশ্চর্য মনোনয়নে সুন্দরবনকে ভোটদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কার্যক্রমে সহযোগিতা করেছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট।সকাল ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। চুয়েটের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. ইউসুফ মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষক কাজী দেলোয়ার হোসেন, উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা মীর মুরতজা রেজা খান, স্বাস্থ্য কর্মকর্তা মুহিদুল হাসান, চুয়েট গ্রিন ফর পিসের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান, প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন প্রমুখ।আয়োজক সূত্রে জানা যায়, ১২০ জনকে হেপাটাইটিস-বি ভাইরাস প্রতিষেধক দেওয়া হয়েছে, সুন্দরবনকে সপ্তাশ্চর্য মনোনয়নে প্রায় ১০০টির মতো ভোট দিয়েছেন শিক্ষার্থীরা।চুয়েটের উপাচার্য গ্রিন ফর পিসের চলমান কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে চুয়েটের তরফ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান প্রথম আলোকে বলেন, হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হয়ে বহু সম্ভাবনাময় জীবন অকালে ঝরে যায়। চুয়েটের কোনো শিক্ষক বা শিক্ষার্থী যেন এ ভাইরাসে অকালে ঝরে না যান তাই এ আয়োজন।