চুয়েটে জমজমাট পয়লা বৈশাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের নতুন দিনকে স্বাগত জানাতে প্রতিবছরের মতো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজন করা হয় জমজমাট অনুষ্ঠানমালার। বৃহস্পতিবার কাকডাকা ভোর থেকেই নানা রকম বাহারি পোশাক পরে শিমুলতলায় ভিড় জমাতে থাকেন শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুরু হয়। শোভাযাত্রার উ"্বোধন করেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। এরপর চলে পান্তা-ইলিশ পর্ব ও পিঠা উৎসব। বৃষ্টির কারণে মুক্তমঞ্চ থেকে সাংসড়ৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় মিলনায়তনে স্থানান্তর করা হয়। শিল্পী রেজা ও কায়েসের গান দিয়ে শুরু হয় সাংসড়ৃতিক অনুষ্ঠান। এরপর একে একে চলে নাচ, আবৃত্তি ও নাটক। বিকেলে চলে ঘুড়ি উৎসব ও নানারকম দেশীয় খেলা।