প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১৩ সালের নভেম্বরে প্রথম জাতীয় পর্যায়ের তথ্যপ্রযুক্তি-বিষয়ক সম্মেলন (এনসিআইসিটি) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগ সম্মেলনটির কার্যক্রমের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে। ওয়েবসাইটটি হলো:www.cse.cuet.ac.bd/ncicit2013। গত ৩০ ডিসেম্বর এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন চুয়েটের নিবন্ধক (রেজিস্ট্রার) প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশুতোষ সাহা, কম্পিউটার কৌশল বিভাগের প্রধান অধ্যাপক কৌশিক দেব প্রমুখ। চুয়েট প্রতিনিধি