চুয়েটে নতুন বিভাগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে নতুন বিভাগ চালু হয়েছে। নতুন এ বিভাগের নাম ইলেকট্রনিকস অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এ বিভাগে আসনসংখ্যা ৩০। ফলে চুয়েটের স্নাতক পর্যায়ে বিভাগের সংখ্যা দাঁড়াল আট। এতে বিভাগীয় প্রধান হিসেবে গত ২৭ আগস্ট নিয়োগ পেয়েছেন তড়িৎকৌশল বিভাগের সহকারী অধ্যাপক কাজী দেলোয়ার হোসেন। তিনি বলেন, এত দিন তড়িৎকৌশলের একটি কোর্স হিসেবে চুয়েটে বিষয়টি পড়ানো হতো। বর্তমানে বাংলাদেশের টেলিযোগাযোগ ক্ষেত্রের প্রসারের কথা চিন্তা করে চুয়েটে বিভাগটি চালু করা হয়েছে। যেখানে অধ্যয়ন করে শিক্ষার্থীরা নতুন প্রযুক্তি উদ্ভাবনে অবদান রাখবে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে চুয়েটে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিউকেশন বিভাগ চালু করা অগ্রগতির এক বিশাল ধাপ। যোগাযোগক্ষেত্রে উত্তরোত্তর উন্নতির যুগে এই বিভাগে পড়াশুনা করে শিক্ষার্থীরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।