চুয়েটে প্রযুক্তিবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দিনব্যাপী প্রযুক্তিবিষয়ক কর্মশালায় শিক্ষার্থীদের এনসিস সফটওয়্যারের বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ দিলেন বিদেশি প্রশিক্ষকেরা। যন্ত্রকৌশল বিভাগের সেমিনারকক্ষে সোমবার অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় প্রধান মো. তাজুল ইসলাম।তত্ত্বাবধায়ক ছিলেন সহকারী অধ্যাপক এম এ এস মো. সায়েম।কর্মশালায় শিক্ষার্থীদের এনসিস সফটওয়্যারের সঙ্গে পরিচিতি, গাড়ির বডি সারফেসে বাধার ফলে গাড়ির তেলখরচ কী রকম বাড়ে, এর ওপর সিএফডি (কমপুটাশন ফ্লুইড ডাইনামিক) প্রডাক্ট আলোচনা, এ ছাড়া এই সফটওয়্যারের ওয়ার্ক বেঞ্চ, মাল্টিফিজিক্স এবং একাডেমিক উৎপাদনের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ভারতের টেকনো কমার্শিয়ালের ব্যবস্থাপক প্রকৌশলী ভিকরিম দাদহিচ এবং টেকনো কমার্শিয়ালের এস লিড প্রশিক্ষক প্রকৌশলী অভিনাশ।কর্মশালায় যন্ত্রকৌশল, পুরকৌশল ও তড়িৎকৌশল বিভাগের ১৪৫ জন শিক্ষার্থী অংশ নেন।