চুয়েটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চুুয়েটের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম। চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, তড়িৎ কৌশলের বিভাগীয় প্রধান পরিতোষ কুমার সাধু খান, নতুন হলের প্রাধ্যক্ষ আশুতোষ সাহা, রেজিস্ট্রার প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, চুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক অনিল কান্তি ধর প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চুয়েটের শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নির্মল কুমার বড়ুয়া। খেলায় ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হন মো. শরীফুল ইসলাম, রানার আপ মো. মহিফুল ইসলাম, ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন ইসরাত জাহান চৌধুরী, রানার আপ বিলাসী আক্তার। হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয় নতুন হল (এখনো নামকরণ হয়নি), রানার আপ শহীদ মোহাম্মদ শাহ হল।