চুয়েটে ভর্তি সাক্ষাৎকার কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার ৭ ডিসেম্বর থেকে শুরু হবে। এবার চুয়েটে পাঁচটি অনুষদের অধীনে সাতটি বিভাগে ৬০০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।সাক্ষাৎকারের সময় ছবিসহ এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত প্রবেশপত্র, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা পাসের মূল/সাময়িক সনদ, মাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেড শিটের মূল কপি, উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার গ্রেড শিটের মূল কপি, প্রশংসাপত্রের মূল কপি, সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সঙ্গে আনতে বলা হয়েছে। ভর্তি কমিটি সূত্র জানায়, ৭ ডিসেম্বর ভর্তির প্রথম দিনে স্থাপত্য বিভাগে মেধাক্রম এক থেকে ৩০, ইঞ্জিনিয়ারিং বিভাগের এক থেকে ২০০ পর্যন্ত এবং উপজাতীয় কোটায় নির্বাচিত সাতজন ভর্তি করা হবে। এ ছাড়া ৮ ডিসেম্বর মেধাক্রম অনুসারে ২০১ থেকে ৪৩০ পর্যন্ত এবং ১১ ডিসেম্বর ৪৩১ থেকে ৫৭০ পর্যন্ত ভর্তি করা হবে। ৭ ও ৮ ডিসেম্বর তারিখের নির্দিষ্ট বিভাগের প্রার্থীরা সঙ্গতকারণে ভর্তির জন্য উপস্থিত হতে না পারলে পূর্বানুমতি সাপেক্ষে ১১ ডিসেম্বর ভর্তি হতে পারবে। ভর্তি প্রক্রিয়া চলবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।ভর্তি কমিটি সূত্র আরও জানায়, কোনো প্রার্থী নির্ধারিত সময়ে ভর্তি হতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা হারাবে। আসন খালি থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ ও স্থাপত্য বিভাগ) প্রকাশ করা হবে ১১ ডিসেম্বর বিকেল পাঁচটায়। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি (সব বিভাগের জন্য) করা হবে ১৯ ডিসেম্বর।আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী পর্যায়ক্রমে পরিচিতি ক্লাসের আগের দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে এবং তা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইট থেকে জানা যাবে। এ ছাড়া পরিচিতি ক্লাস (ওরিয়েন্টেশন) এবং ক্লাস শুরুর তারিখ ও সময়সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট () এ পাওয়া যাবে।