চুয়েটে রোবট, সোলার গাড়ির নিয়ে প্রকল্প
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) রোবট, সোলার গাড়ি, সোলার বোট, অটোমেশিন (স্বনিয়ন্ত্রিত যন্ত্র) প্রভৃতি বিষয়ের ওপর তিন দিনব্যাপী প্রকল্প প্রদর্শনী শুরু হয়েছে গত বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ এ প্রদর্শনীর আয়োজন করেছে। যন্ত্রকৌশল বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত প্রদর্শনীতে চতুর্থ বর্ষের ১২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এতে প্রত্যেকের একটি করে প্রকল্প থাকছে। প্রদর্শনীর প্রথম দিন ৪০ জন শিক্ষার্থীর ৪০টি প্রকল্প দেখানো হয়। একইভাবে আজ ও কাল দুই দিনে বাকিদের প্রকল্প তুলে ধরা হবে। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রধান মো. তাজুল ইসলাম প্রদর্শনী উদ্বোধন করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা নতুন নতুন বিষয় নিয়ে কাজ করছে। বিশেষ করে এ প্রদর্শনীর মাধ্যমে অটোমেশিনের ওপর তাদের সৃজনশীলতা উঠে আসছে। আমি মনে করি, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামী দিনে তারা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও সফলতা দেখাতে পারবে।’চুয়েট প্রতিনিধি গেটওয়ে ল্যাপটপরিশিত কম্পিউটার্স চট্টগ্রাম শাখায় পাওয়া যাচ্ছে বিশ্বখ্যাত আমেরিকান ব্র্যান্ড গেটওয়ে এন ভি ৪৯ ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল পি ৬১০০ ২.০ গিগাহার্টজ ৩ এম.বি এলথ্রি ক্যাশ। ৩ জিবি ডিডিআর থ্রি র্যাম এবং ৩২০ জিবি এইচডিডি হার্ডডিস্ক ড্রাইভ। ১৪ ইঞ্চি এইচডি স্ক্রিন গেটওয়ে ল্যাপটপে আরও রয়েছে ব্লুটুথ, ওয়াইফাই, কার্ড রিডার ও ডিভিডি রাইটার। এতে আছে ৬ সেল ব্যাটারি। বিজ্ঞপ্তি।