চুয়েটে রোবট দৌড় প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির উৎকর্ষে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার অপেক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বাংলাদেশে এই প্রথম আয়োজিত হতে যাচ্ছে রোবট দৌড় প্রতিযোগিতা। ২২ ডিসেম্বর চুয়েট মিলনায়তনে শুরু হবে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় নয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নেবে। এর মধ্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আটটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চারটি, ইসলামিক ইনস্টিটিউট অব টেকনোলজির চারটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তিনটি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, আহ্ছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে একটি করে দল অংশ নেবে।প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি রোবটকে বিজয়ী হওয়ার জন্য সবার আগে শেষ প্রান্তে পৌঁছালেই হবে না। অতিক্রম করতে হবে বিভিন্ন চেক পয়েন্ট, নিষিদ্ধ স্থান এবং সেতু। সেখান থেকে পাবে নির্দিষ্ট পয়েন্ট। এ পয়েন্টের ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হবে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে পাঁচটি পর্বে।অনুষ্ঠানের অনলাইন মিডিয়া পার্টনার চুয়েটনিউজ২৪ডটকম (www.cuetnews24.com)।