চুয়েটে শিক্ষকদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্যনিযুক্ত শিক্ষক ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সংবর্ধনা অনুষ্ঠান ৫ জানুয়ারি অনুষ্ঠত হয়। চুয়েট শিক্ষক সমিতি আয়োজন করে এ সংবর্ধনার। প্রধান অতিথি ছিলেন উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। সমিতির সভাপতি ইব্রাহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মীর মুহাম্মদ সাক্বী কাওসার। আরও বক্তব্য দেন সাইফুল ইসলাম, মোহাম্মদ রফিকুল আলম, মো. আবদুল ওয়াজেদ প্রমুখ।অনুষ্ঠানে চুয়েটের বিভিন্ন বিভাগে সদ্যনিযুক্ত ১৪ জন শিক্ষক এবং পিএইচডি ডিগ্রি অর্জন শেষে যোগদানকারী ছয়জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।