চুয়েটে শ্রীলঙ্কান হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার সারাথ কে. ওয়েরাগোদা ১ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিদর্শনে আসেন। এ উপলক্ষে চুয়েটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় মতবিনিময় সভা। মতবিনিময় অনুষ্ঠানে সারাথ কে. ওয়েরাগোদা বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়। চুয়েট ও শ্রীলঙ্কার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা-গবেষণা বিনিময়ের মাধ্যমে সম্পর্কের নতুন মাত্রা যোগ করবে। শ্রীলঙ্কা সরকার এ ব্যাপারে সহযোগিতা করে যাবে। সারাথ কে. ওয়েরাগোদার আগ্রহকে স্বাগত জানিয়ে উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ-শ্রীলঙ্কার ঘনিষ্ঠ সম্পর্ককে উচ্চশিক্ষা-গবেষণায় আরও ব্যাপকভাবে কাজে লাগানো যেতে পারে। অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, মো. তাজুল ইসলাম, মো. আবদুর রশীদ, স্বপন কুমার পালিত প্রমুখ।