চুয়েটে সোলার টেস্টার চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সৌরকৌষের (সোলার প্যানেল) টেস্টার চালু করা হয়েছে। ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের তড়িৎকৌশল বিভাগের নবায়নযোগ্য শক্তি গবেষণাগারে এই টেস্টারটি সংযোজন করা হয়। গবেষণাগারে সৌরকৌষের পরীক্ষণ ও এ সম্পর্কিত শিক্ষা গবেষণা তত্ত্বাবধানের জন্য রয়েছেন তিনজন শিক্ষক, একজন টেকনিশিয়ান ও একজন ল্যাব সহকারী। টেস্টারটি স্থাপনের ফলে শিক্ষার্থীদের সোলার প্যানেলসম্পর্কিত বিষয়ভিত্তিক পড়াশোনার বাইরে ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য উন্নতমানের পরীক্ষা করানো যাবে ল্যাবে। এ ছাড়া বাজারে প্রচলিত সৌরকৌষগুলো আসল কি না তাও পরীক্ষা করা যাবে। তড়িৎকৌশল বিভাগের প্রধান অধ্যাপক মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া জানান, ল্যাবে সংযোজিত সোলার টেস্টারের মাধ্যমে সৌরকৌষের দক্ষতাসীমা, বিদ্যুৎ ভোল্টেজ ও সর্বোচ্চ ক্ষমতার সঠিক মান নির্ণয় করা হবে। যার ফলে কম মানের প্যানেলে বেশি মানের মোড়ক লাগানো থাকলে তা ধরা পড়বে এবং পরীক্ষণের মাধ্যমে সর্বস্তরে সঠিক মানের সোলার প্যানেল ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।