চুয়েটে স্থাপত্যবিষয়ক কর্মশালা ও সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৪ মে প্রকৃতি ও পরিবেশের সঙ্গে স্থাপত্যের সম্পর্ক এবং আধুনিক স্থাপত্য বিষয়ে দিনব্যাপী কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম।

‘পরিবেশবান্ধব জীবনযাপনে স্থাপত্য’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার নিউ সাউথওয়েলস বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের শিক্ষক পিটার স্টাচবারি। এ ছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন স্থপতি মেরিনা তাবাসসুম ও রফিক আজম।

সেমিনারে উপস্থিত ছিলেন চুয়েটের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. হযরত আলী, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান মো. মইনুল ইসলাম, র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ, র‌্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের পরিচালক মাহবুব সোবহান প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণকারীদের বাংলাদেশের নদ-নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালা ও সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও চুয়েটের শিক্ষার্থীরা অংশ নেন। বাংলাদেশের শিক্ষার্থীদের পাশাপাশি ভারত ও মালয়েশিয়ার স্থাপত্যের শিক্ষার্থীরাও এতে অংশ নেন। বিজ্ঞপ্তি।