চুয়েটে স্যামসাংয়ের নিয়োগ কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্যামসাংয়ের উদ্যোগে ১২ জুলাই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চুয়েট কম্পিউটার কৌশল বিভাগের তত্ত্বাবধানে ‘স্যামসাং বাংলাদেশ ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম’ শিরোনামে এই নিয়োগ কার্যক্রম চলে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অতিথি ছিলেন, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম এবং স্যামসাংয়ের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (এসবিআরসির) ভাইস প্রেসিডেন্ট জোসেফ ওহ্। সভাপতিত্ব করেন মুহাম্মদ ইব্রাহিম খান।