চুয়েটে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের শোকসভা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ওবায়দুল হকের শোকসভা ৯ অক্টোবর কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনায় প্রতিনিয়িত হতাহতের ঘটনা ঘটছে। অনেক বিশিষ্টজনকেও আমাদের অকালে হারাতে হচ্ছে। এ জন্য সকলের সচেতন হওয়া দরকার।’সভায় সভাপতিত্ব করেন চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন ও পরিচালক (ছাত্রকল্যাণ) মো. তাজুল ইসলাম। বক্তব্য দেন পুরকৌশল অনুষদের ডিন মো. সাইফুল ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক আবু সাদাত মো. সায়েম, ইউআরপি বিভাগের শিক্ষক মো. রাশিদুল হাসান, মানবিক বিভাগের শিক্ষক মোস্তফা কামাল, শাম্মী আকতার, কর্মকর্তা সমিতির সভাপতি মো. ইউসুফ মিঞা, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দীন, শিক্ষার্থীদের পক্ষে আরিফ উদ্দীন, আলী রেজা প্রমুখ।মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চুয়েট আবাসিক জামে মসজিদের খতিব মাওলানা আশরাফ উল্লাহ। এ ছাড়া ওবায়দুল হক স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।