
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের সাতজন মেধাবী শিক্ষার্থী পেলেন ইঞ্জিনিয়ার খুরশীদ আনোয়ার স্মৃতি পদক। ১২ ডিসেম্বর সন্ধ্যায় কনফিডেন্স সিমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।
পতেঙ্গার সিবিসি-কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া। বক্তব্যে তিনি বলেন, ‘২০০৭ সাল থেকে আমরা প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছি। ভবিষ্যতে আরও বড় আঙ্গিকে এ পদক দেওয়া হবে।’
কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জহির উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চট্টগ্রামের চেয়ারম্যান সাদেক মো. চৌধুরী, চুয়েটের অধ্যাপক মো. হযরত আলী, চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান মো. আবদুর রহমান ভূঁইয়া ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পরিচালক রুনু আনোয়ার। অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন ব্র্যান্ড ব্যবস্থাপক মিরাজুর রহমান। বিজ্ঞপ্তি।