চুয়েটের ৩৬তম ব্যাচের র্যাগ উদ্যাপন কমিটি গঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিদায়ী বর্ষের (’০৫ ব্যাচ) র্যাগ উদ্যাপনের কমিটি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদ অনুমোদিত এ কমিটির সদস্যরা হলেন—প্রধান আহ্বায়ক জয়ন্ত সরকার, আহ্বায়ক মো. ইসমাইল খান, প্রণয় বড়ুয়া, ওয়াহিদুল ইসলাম শিকদার, সজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন, লিটন মারমা, মিশকাতুল আনোয়ার, এবিএম রবিউল হাসান, অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুবায়ের বিন হাসেম, মুস্তাফিজুর রহমান, দেবব্রত সরকার, সংস্কৃতিবিষয়ক সম্পাদক তন্ময় নাথ, সারোয়ার মাহমুদ, মো. এনামুল হক, পঞ্চানন দত্ত, আহ্বায়ক (ছাত্রী) অনুভা ভৌমিক, ছাত্রী হল প্রতিনিধি সাদিয়া আফরিন, প্রকাশনাবিষয়ক সম্পাদক কায়সার আলী এবং সহকারী প্রকাশনা সম্পাদক সোহাগ দাশ। র্যাগ উদ্যাপন উপলক্ষে ক্যাম্পাসে ১৪ ফেব্রুয়ারি একটি র্যাগ কর্নার খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস র্যাগ কর্নারের উদ্বোধন করেন।