চেনা দুনিয়ার অচেনা সব ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মৃত গিরগিটিটি এসেছিল সরীসৃপের চাষ করেন এমন একজন বন্ধুর কাছ থেকে।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত
‘মৃত গিরগিটিটি এসেছিল সরীসৃপের চাষ করেন এমন একজন বন্ধুর কাছ থেকে।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত

চেনা দুনিয়ার অনেক অচেনা ছবি আছে আরি ফনেত রিতের কাছে। ভাবছেন সেই অচেনা ছবিগুলো কেমন? নেদারল্যান্ডসের চিকিৎসা পদার্থবিদ ও শিল্পী ফনেত রিত এক্স-রে চিত্রের সাহায্যে পৌঁছে গেছেন প্রাণী ও গাছপালার দেহ কাঠামোর ভেতরে। দেখেছেন আমাদের চোখের দেখার বাইরেও প্রাণ কতটা বাঙময়। ফনেত রিতের এক্স-রে ছবি নিয়ে বিবিসি অবলম্বনে এই ফটো ফিচার।

‘এটা একটা মমি করা বানর। তাই ওর দেহটা শীর্ণ হয়ে গিয়েছিল।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত
‘এটা একটা মমি করা বানর। তাই ওর দেহটা শীর্ণ হয়ে গিয়েছিল।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত

রেডিওগ্রাফারদের তেজস্ক্রিয়তা ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়াই চিকিৎসা পদার্থবিদ ফনেত রিতের পেশা। এক্স-রে রশ্মির শক্তি এবং এক্স-রেতে ধরা পড়া চিত্রের বিষয়ে প্রশিক্ষণার্থীদের সামনে বাস্তব কিছু উদাহরণ হাজির করতে গিয়েই এক্স-রে দিয়ে চারপাশের পরিবেশের ছবি তুলতে শুরু করেন তিনি। ছবি তুলতে তুলতেই প্রকৃতি ও জীবন সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে তাঁর।

‘বুনো ফুলের বেড়ে ওঠা। দেভেন্তার, নেদারল্যান্ডস।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত
‘বুনো ফুলের বেড়ে ওঠা। দেভেন্তার, নেদারল্যান্ডস।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত

ফনেত রিত তাঁর অভিজ্ঞতার কথা বলেছেন এভাবে, ‘আমি ফুলের কাছে গেলাম। এক্স-রেতে ফুলের ছবি তুললাম। কিছুদিন পর সেসব ছবি সম্পাদনা করতে শুরু করলাম এবং সেগুলোকে আংশিক রঙিন করে তুললাম। এরপর আমি গাছপালার পাশাপাশি অন্য প্রাণীদের ছবিও তুলতে শুরু করলাম।’
টার্ভির এক্সোগ্রামসের অদেখা জগত্!

এভাবেই ফনেত রিত এক্স-রের চোখ দিয়ে দেখতে শুরু করেছিলেন কীভাবে পাখি, সাপ, ব্যাঙ, টিকটিকিরা ফুল, লতাপাতা, গাছগাছালির সঙ্গে মিশে জীবনের এক অনুপম ছন্দ ফুটিয়ে তোলে। এভাবেই একসময় পেশাদার চিকিৎসা পদার্থবিদের পাশাপাশি পুরোদস্তুর শিল্পী হয়ে ওঠেন তিনি। তাঁর চিত্রমালার বিষয় হয়ে ওঠে প্রাণের ভেতরের অদেখা সুন্দরের জগত।

‘এই জলজ পাখিটা সড়ক দুর্ঘটনায় গাড়িচাপা পড়েছিল।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত
‘এই জলজ পাখিটা সড়ক দুর্ঘটনায় গাড়িচাপা পড়েছিল।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত

ফনেত রিত নিজের বাড়িতেই এই শিল্পচর্চার কাজ করেন। নিজের লাইসেন্স করা এক্স-রে মেশিন দিয়ে ছবি তোলেন তিনি। কিন্তু মুশকিল হয় প্রাণীর ছবি তোলা নিয়ে। ছবি তোলার জন্য মরা মাছ, মরা সাপ, ব্যাঙ খুঁজে বের করতে হয় তাঁকে। তারপর সেগুলোকে গাছপালা, লতাপাতার মাঝে রেখে ছবি তোলেন তিনি। মরা প্রাণীর ছবি তোলা নিয়ে ফনেত রিত বলেন, ‘এক্স-রে দিয়ে জীবিত প্রাণীকে বিনা কারণে এক্স-রে রশ্মির আওতায় আনাটা মেনে নেওয়া যায় না। কেননা এটা ক্ষতিকর।’

‘বাজার থেকে আনা ইল মাছ আর শাপলা। পাতার ওপর ব্যাঙটা দেখুন।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত
‘বাজার থেকে আনা ইল মাছ আর শাপলা। পাতার ওপর ব্যাঙটা দেখুন।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত

এই এক্স-রে শিল্পী মনে করেন, ‘প্রাকৃতিক বস্তুসমূহের ভেতরের জটিল বিন্যাস এবং সেসবের পারস্পরিক সম্পর্কটা আমাদের কাছে তুলে ধরে এক্স-রে। অন্যদিকে এক্স-রে চিত্র থেকে আমরা জীব জগতের মধ্যকার ঐক্য ও সাদৃশ্যগুলোও দেখতে পাই।’

ফনেত রিত বলেন, ‘অজগর আর টিকটিকির শ্বাসনালিটা দেখুন, এগুলোর গঠনও ঠিক আমাদেরই মতো। হাড়ের গঠন কাঠামো দেখুন—হাঁটু, কনুই, কটির গঠন দেখুন। ফিমার, ফিবুলা, আলনা, রেডিয়াস

‘স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাঙের পায়ের পেশি। ছোট্ট শামুকটা খুঁজে বের করুন।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত
‘স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাঙের পায়ের পেশি। ছোট্ট শামুকটা খুঁজে বের করুন।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত

এসব দেখুন—প্রায় মানুষের মতোই, একই রকমের। পাখিকে আমরা ওদের রং দিয়ে বিচার করি। কিন্তু এক্স-রের চোখ দিয়ে দেখুন, ওদের অন্য রূপ দেখতে পাবেন আপনি।’

‘ম্যাগনোলিয়ার ডালে বসা একটা ব্ল্যাকবার্ড।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত
‘ম্যাগনোলিয়ার ডালে বসা একটা ব্ল্যাকবার্ড।’ ছবি ও ক্যাপশন: আরি ফনেত রিত