চেম্বার নানাভাবে বিতর্কে জড়িয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফুজ্জামান চৌধুরী। প্রার্থী না হয়েও চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে তিনি এখন আলোচনায়। চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের প্রধান সমন্বয়কারী হিসেবে তাঁর একটি গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করছে এ নির্বাচনে। নির্বাচনের নানা বিষয় নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাইফুজ্জামান এর আগে একাধিকবার চেম্বারের নেতৃত্ব দিয়েছেন। তাঁর সঙ্গে কথা বলেছেন একরামুল হকএবার তো আপনার চেম্বারে নির্বাচন করার সুযোগ ছিল। প্রার্থী হননি কেন?সাইফুজ্জামান চৌধুরী: আসলে বার বার এক জায়গায় যাওয়া ঠিক নয়। আমি তো ইতিপূর্বে একাধিকবার দায়িত্ব পালন করেছি। আমার দেওয়াটা আমি দিয়েছি, তা ব্যবসায়ীরা মূল্যায়ন করবেন। আর চেম্বার আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটাকে তাই আঁকড়ে ধরা ঠিক হবে না, প্রার্থী হইনি।আপনি প্রার্থী হননি। কিন্তু নেপথ্যে থেকে সবই করছেন। প্রচারণায় অংশ নিয়ে চেম্বারের ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলছেন। চেম্বারের ঐতিহ্য কী খর্ব হয়েছে? সাইফুজ্জামান চৌধুরী: বর্তমান সভাপতি লতিফ সাহেবের কর্মকাণ্ডের কারণে চেম্বার নানাভাবে বিতর্কে জড়িয়ে গেছে। তিনি গত দুবছরে চেম্বারে একজন মন্ত্রী কিংবা বিদেশি রাষ্ট্রদূত আনতে পারেননি। অথচ তিনি সরকারি দলের সাংসদ। তাঁর কর্মকাণ্ড ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এ বৃত্ত থেকে চেম্বারকে সরিয়ে আনতে চাই।লতিফ সাহেব বিতর্কে জড়িয়েছেন বলে আপনি অভিযোগ করছেন। এর কী কোনো প্রমাণ আছে?সাইফুজ্জামান চৌধুরী: উনি ওয়াটার ট্রান্সপোর্ট সেলে নানা অনিয়ম করে বিতর্কের জন্ম দেন। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। অথচ আমি তাঁকে রক্ষা করেছি। আর চেম্বারের সভাপতি হয়ে তিনি পছন্দের ব্যবসায়ীদের কাছে টেনে নিয়েছেন। অপছন্দের হলে দূরে ঠেলে দেন। অতীতে এসব কখনো হয়নি। চেম্বার একটি পরিবারের কাছে জিম্মি হয়ে গেছে, যা আপনার প্রতিপক্ষ প্যানেলের ব্যবসায়ী নেতারা আপনাকে ইঙ্গিত করে এ অভিযোগ করছেন। কেন?সাইফুজ্জামান চৌধুরী: চট্টগ্রাম চেম্বার আমার পৈতৃক সম্পত্তি নয়। আর গত মেয়াদে আমার পরিবার থেকে কেউ নির্বাচন করেনি। ব্যবসায়ীদের ভালোমন্দে ছিলাম বলে তাঁরা আমাকে পছন্দ করেন। আমার বা আমার পরিবারের কাছে চেম্বার জিম্মি—এ অভিযোগ ঠিক নয়। চেম্বারের বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম আপনার সঙ্গে ছিলেন। তাঁর সঙ্গে কেন আপনার দূরত্ব সৃষ্টি হলো?সাইফুজ্জামান চৌধুরী: ছালামের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়নি। তিনি লতিফ সাহেবের সঙ্গে আছেন। সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। চেম্বার নির্বাচনকে ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে মেরুকরণ হয়েছে বলে আলোচনা হচ্ছে। আপনি কী তা বিশ্বাস করেন?সাইফুজ্জামান চৌধুরী: শুনেছি, আওয়ামী লীগের তিনটি অংশ একমঞ্চে এসেছেন। আমার কাছে মনে হয়, তিনটি শূন্যের যোগফলও শূন্য হয়। এসব নিয়ে ভাবি না।এবারের নির্বাচনে আপনাদের ইস্যু কী? সাইফুজ্জামান চৌধুরী: আসলে চেম্বারের কর্মকাণ্ডে গতিশীলতা আনা আমাদের প্রধান লক্ষ্য। এ ছাড়া নগর উন্নয়নে চেম্বারকে সম্পৃক্ত করা, তথ্যপ্রযুক্তি (আইটি) কর্মকাণ্ড হাতে নেওয়া, বন্দরে গতিশীলতা আনাসহ বিভিন্ন এজেন্ডা নিয়ে আমরা ব্যবসায়ীদের কাছে যাচ্ছি। একটি বিষয়ে লক্ষ করুন, ক্ষুদ্র ও মাঝারি মানের ব্যবসায়ীদের জন্য চেম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা ইচ্ছে করলে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছে যেতে পারেন না। সরকারকে তাঁদের সমস্যা জানাতে পারেন না। বড় মাপের ব্যবসায়ীদের অনায়াসে সরকার বা রাষ্ট্রের বিভিন্ন স্তরে প্রবেশাধিকার আছে।