চেম্বার সভাপতির সঙ্গে বিভিন্ন সংগঠনের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সঙ্গে জুবিলি সড়ক মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা ২৭ আগস্ট চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রথমে চেম্বার সভাপতি জুবিলি সড়ক মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিকী, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক সভাপতি নাছির উদ্দীন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল হালিম সেলিম, সহসাধারণ সম্পাদক আরমান উর রসুল, সহকোষাধ্যক্ষ রহিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম প্রমুখ।
পরে আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লতিফ আহাম্মদ, কার্যকরী সভাপতি অনিল চন্দ্র পাল, সহসভাপতি এম কিবরিয়া, মো. ঈশা দুলাল, নবিউল হক, সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ, সাংগঠনিক সম্পাদক সুফিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি