চেম্বারের উদ্যোগে তিন দিনের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত আমদানি-রপ্তানি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ২ নভেম্বর চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও পরিচালক এম এ মোতালেব বক্তব্য দেন।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, অধ্যবসায় এবং ইচ্ছাশক্তি দিয়ে মানুষ পেশাগত জীবনে সফলতা অর্জন করে। কর্মশালায় অর্জিত জ্ঞানের মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া সম্ভব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ সোলায়মান এবং এসআইবিএলের সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবু তাহের কর্মশালায় প্রশিক্ষক ছিলেন। বিজ্ঞপ্তি