দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক স্ট্যান্ডিং সাব–কমিটির এক সভা ৯ সেপ্টেম্বর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চেম্বার পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব রানা, সদস্য মো. রফিকুল ইসলাম, মো. মহিউদ্দিনসহ চেম্বারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ করার লক্ষ্যে বৃহত্তর জনগোষ্ঠীকে শিল্পায়নে সম্পৃক্ত করার জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, পাদুকা, বেত ও বেতজাত সামগ্রী, হস্তশিল্প ও হালকা প্রকৌশলে প্রচুর সম্ভাবনা রয়েছে, যা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে সরকারি পৃষ্ঠপোষকতায় এসব শিল্পের উন্নয়নে যথাযথ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন। বিজ্ঞপ্তি