চেম্বারের সহসভাপতি মাহবুবুল আলম সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা ও সমাজসেবায় বিশেষ অবদান এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় মাহবুবুল আলমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি সংবর্ধনা দিয়েছে। বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সমাজতত্ত্বের ছাত্র হিসেবে মাহবুবুল আলম সমাজের প্রতিটি ক্ষেত্রে বিচরণ করেছেন, যা তাঁর সফলতা অর্জনকে সহজ করেছে। বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি সিরাজুল হক আনসারীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন বিদায়ী চেম্বার সভাপতি সাংসদ এম এ লতিফ, অধ্যাপক ড. এ এফ ইমাম আলী, অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, ড. গাজী সালেহ উদ্দিন ও অধ্যাপক ড. ওবায়দুল করিম। বক্তব্য দেন মিরসরাই উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাজনীতিক খোরশেদ আলম, রোখসানা ইসলাম, মজিবুল হক ও মো. কামাল উদ্দিন। বিজ্ঞপ্তি