চেরাগী মিউজিক ক্যাফের দ্বিতীয় পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শোন গো দখিন হাওয়া প্রেম করেছি আমি’, ‘বর্ণে গন্ধে, ছন্দে, গীতিতে হূদয়ে দিয়েছ দোলা’—শচীন দেবের এসব মন আকুল করা গান সেদিন চেরাগির আড্ডায় ভিন্নমাত্রা যোগ করে। সেই হারানো দিনের গানগুলো বিদ্যুতের লুকোচুরি খেলার ফাঁকেও যেন সবাইকে একটু স্মৃতিকাতর করে তোলে। গত শুক্রবার চেরাগী ওয়ান আওয়ারের উদ্যোগে হয়ে গেল ‘মিউজিক ক্যাফের দ্বিতীয় পর্ব’।অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘সবুজের অভিযান’ পাঠ করেন শৈবাল দাশগুপ্ত। এরপর মঞ্চে আসে ব্যান্ড দল ‘কোল্ট ট্রুপারস’। তাঁরা গেয়ে শোনান ‘আমার হাড় কালা করলাম রে/ ওরে আমার দেহ কালার লাইগারে’ ও ‘বসুন্ধরার বুকে’। এ ছাড়া শচীন আর লালনের গান নিয়ে মঞ্চ মাতায় ব্যান্ড দল ‘বন্দর’। অনুষ্ঠান উপস্থাপনা করেন শারমিন রাহমান।