চেহারায় বয়সের ছাপ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষ ধীরে ধীরে ব্যক্তিগত ও পেশাজীবনে থিতু হয়। কিন্তু তত দিনে অনেকেরই চেহারায় বয়সের ছাপ পড়ে যায়। এ সমস্যা এড়াতে সূর্যালোক প্রতিরোধক সানস্ক্রিন ব্যবহার করুন। পাশাপাশি পরিমিত খাদ্যাভ্যাস ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে। খাবার তালিকায় প্রচুর পরিমাণে শাকসবজি ও ফলমূল রাখুন। ত্বকের সুস্থতার জন্য আপনাকে বেশি বেশি প্রোটিনও খেতে হবে। রাতে অন্তত সাত-আট ঘণ্টা ঘুম না হলে আপনার ত্বকের সৌন্দর্য ধরে রাখা সম্ভব হবে না। যৌবনদীপ্ত চেহারা পেতে হলে আপনাকে প্রতিদিন নিয়মিত ব্যায়াম করার পাশাপাশি অ্যালকোহল, সিগারেট বা মাদকদ্রব্য বর্জন করতে হবে। বুড়িয়ে যাওয়া এড়াতে ত্বককে সূর্যালোক থেকে দূরে রাখতে হবে। আইএএনএস।