চোখের পলকও পড়েনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আলো ঝলমলে ফ্যাশন র্যা ম্পে হেঁটে আসছেন মডেলরা। মঞ্চের প্রান্তে এসে কিছুক্ষণ স্থির। ফ্যাশন শোতে এই তো হয়। ১৩ জুন চট্টগ্রামের র্যা ডিসন ব্লু হোটেলের মোহনা হলেও এর ব্যতিক্রম হলো না। কিন্তু সৌন্দর্য আর সৃজনশীলতা যখন একসঙ্গে বাঁধা পড়ে, তখন তৈরি হয় ভিন্ন রসায়ন। আর সে কারণেই বুঝি ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা দেখতে আসা দর্শকেরা চোখের পাতা ফেলতেও ভুলে গিয়েছিলেন।
সন্ধ্যা সাতটায় উপস্থাপক ইমতুর ঘোষণার সঙ্গে সঙ্গে র্যা ম্পের দিকে তাকিয়ে থাকা দর্শকদের যেন অপেক্ষা ফুরাল। গানের সুরে সুরে সেদিক দিয়ে হেঁটে এলেন মডেলরা। পর্দা নামল ফ্যাশন কিউর।
পাঁচজন মডেল গানের ছন্দে হাঁটলেন র্যা ম্পে। সবার পরনে বাঙালির চিরায়ত ঐতিহ্যের শাড়ি। হালকা কাজের ওপর দারুণ সব রঙের ছটা।

শিল্পী কুমার বিশ্বজিতের গানের সঙ্গে বাদ্যযন্ত্রশিল্পী মিঠুন চক্রবর্তীর ঢোলের বাদন জমিয়ে তোলে আসর। শিশুদের পোশাক (ডানে)
শিল্পী কুমার বিশ্বজিতের গানের সঙ্গে বাদ্যযন্ত্রশিল্পী মিঠুন চক্রবর্তীর ঢোলের বাদন জমিয়ে তোলে আসর। শিশুদের পোশাক (ডানে)


এরপর শুরু হয় ছেলেদের পাঞ্জাবির কিউ। ‘যারে আমি বাসি ভালো’ গানের তালে র্যা ম্পে এলেন পাঁচ মডেল। তাঁদের পরনে ছিল সাদা, মেজেন্টা, ধূসর, লাল, কালো ও সবুজ রঙের কাজ করা পাঞ্জাবি। তবে এবারের পাঞ্জাবিতে চমকপ্রদ দৃশ্য ছিল পাঞ্জাবির ওপর ছোট কোটি। এরপর ‘তুমি যে তুমি’ কবিতা ও ‘ভ্রমর কইও গিয়া’ গানের ছন্দে মঞ্চে এলেন পাঁচ মডেল। পরনে শাড়ি। শাড়ি খ বিভাগের এই ফ্যাশন কিউর প্রতিটি শাড়িতেই ছিল ঈদের আগমনী বার্তা।
এরপর সালোয়ার–কামিজ নিয়ে আসেন মডেলরা। আবহে তখন ‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’ কবিতা পাঠ করা হচ্ছিল। এই পর্বের পর আরেকটি বিভাগের সালোয়ার–কামিজ নিয়ে আসেন মডেলরা। ‘যত দূরে যেতে চাও’ গানের তালে তালে র্যা ম্পে হেঁটে যান তাঁরা। প্রতিটি সালোয়ারের গলার ও পিঠের কাজ ছিল চোখে পড়ার মতো।

যুগল পোশাক, ফতুয়া, ফিউশন
যুগল পোশাক, ফতুয়া, ফিউশন


তবে ছেলে মেয়েদের ফিউশনে যেন এক খণ্ড চা–বাগান এসে হাজির হয় র্যা ম্পে! শাড়ির কিংবা সালোয়ার–কমিজের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি ছিল লাগসই। যুগল ফ্যাশন কিউর এ দৃশ্যটা ছিল মনে রাখার মতোই। এখানেই কি শেষ? মোটেও না। শেষ মুহূর্তে এসে মঞ্চ আরও আলোকিত করে দেয় শিশুরা। ‘আয় ছেলেরা আয় মেয়েরা’ গানের সঙ্গে সঙ্গে প্রজাপ্রতি কিংবা ময়ূর সেজে র্যা ম্পে হেলেদুলে হেঁটে বেড়ায় তারা। শিশুদের কাপড়ের ডিজাইনে ছিল বাহারি সব রঙের ছটা।
এরপর অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের সৌজেন্য তাঁদের পোশাকে ফ্যাশন কিউতে অংশ নেন মডেলরা। এর মধ্যে দিয়েই শেষ হয় জমজমাট ফ্যাশন কিউ।