চেয়ারম্যান পদে ১২৫ জনের মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। ২ জুন ছিল জমাদানের শেষ দিন। আচরণবিধি ভঙ্গের ভয়ে সম্ভাব্য প্রার্থীরা শক্তি প্রদর্শন (শোডাউন) না করলেও সমর্থকেরা তাঁদের পছন্দের প্রার্থীর পক্ষে এসে উপজেলা প্রাঙ্গণে ভিড় করেন। ১২ জুন প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন ২৮ জুন।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পটিয়ার ২২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২৫, সাধারণ সদস্য (মেম্বার) পদে ৯২৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।