ঝন্টু আর মন্টু দুই বন্ধু বাসে করে যাচ্ছিল। এমন সময় বাসে ডাকাত পড়ল। হুংকার ছেড়ে ডাকাতসর্দার বলল, ‘সবাই একদম চুপ! যে যার জায়গায় বসে থাকুন।’ঝন্টু মন্টুর দিকে চুপিচুপি ২০০ টাকা বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, ‘এই নে, ধর!’মন্টুও চাপা স্বরে বলল, ‘এটা কিসের জন্য!’‘তুই না আমার কাছে ২০০ টাকা পাইতি, সেটা ফেরত দিলাম।’ ঝন্টুর উত্তর!দুই ডাকাতসর্দার গেছে এক ব্যাংকে ডাকাতি করতে। ব্যাংকের দরজায় পাহারাদার দুজনকে কাবু করে, লুকানো ক্যামেরাগুলো অচল করে দিয়ে, লোহার দরজাটা বোমা মেরে উড়িয়ে দিয়ে বহু কষ্টে ব্যাংকের ভেতরে পৌঁছাল দুজন। ভল্টের ভেতর ঢুকে দুই সর্দারই থমকে গেল!১ম সর্দার: এসব কী? তুমি নিশ্চিত তো, আমরা একটা ব্যাংকের ভেতরে ঢুকেছি?২য় সর্দার: অবশ্যই! ভেতরে ঢোকার আগে আমি দরজার ওপর বড় করে ব্যাংক লেখা দেখেছি।১ম সর্দার: তাহলে আর দেরি করে কী লাভ? চলো, যা আছে জলদি জলদি নিয়ে কেটে পড়ি!পরদিন পত্রিকায় খবর বেরোল, ‘ব্লাড ব্যাংকে দুর্ধর্ষ ডাকাতি!’দুই ডাকাত একটি ব্যাংকের সব টাকাপয়সা লুটে নিল। বেরিয়ে যাওয়ার সময় ব্যাংকের এক কর্মীর দিকে পিস্তল তাক করে বলল, ‘তুমি কি আমাদের ডাকাতি করতে দেখেছ?’ লোকটি বলল, ‘দেখেছি।’ ডাকাত সঙ্গে সঙ্গে লোকটিকে বন্দী করল। এরপর অপর একটা লোকের মাথায় পিস্তল ধরে বলল, ‘তুমি কি আমাদের ডাকাতি করতে দেখেছ?’ লোকটি উত্তর দিল, ‘আমি দেখিনি। তবে আমার ধারণা, আমার পাশের চেয়ারের বদমাশ কলিগ দেখেছে!’গভীর রাত। হাইওয়ে ধরে ছুটে যাচ্ছিল বাসটা। এমন সময় দুর্ধর্ষ ডাকাতের দল বাসের পথ রোধ করে দাঁড়াল। ডাকাতসর্দার বাসের যাত্রীদের মারধর করে টাকাপয়সা ছিনিয়ে নিতে লাগল। এভাবে লুটপাট করতে করতে ডাকাতসর্দার মুখোমুখি হয় এক নারীর।ডাকাতসর্দার: নাম কী?নারী: সখিনা।ডাকাতসর্দার: হু, আমার বোনের নামও সখিনা। যাহ্, তোকে মাফ করে দিলাম।এরপর ডাকাতসর্দার গেল এক লোকের কাছে, ‘তোর নাম কী?’উত্তরে লোকটি বলল, ‘আমার নাম আবুল। তবে বন্ধুবান্ধব আদর করে সখিনা বলে ডাকে!’গভীর রাতে হারমোনিয়ামের শব্দে ঘুম ভাঙল গেরস্থের।-কে? কে ওখানে!-আমি চোর। চুরি করতে এসেছি।-চুরি করতে এসেছ ভালো কথা, হারমোনিয়াম বাজাচ্ছ কেন?-ওস্তাদ বলেছে, চুরি করার আগে পরখ করে নিতে। এত কষ্ট করে বাতিল পুরোনো মাল নিয়ে লাভ কী?এক লোক প্রতিদিন সাইকেলে চেপে সীমান্ত পার হয়। সাইকেলের পেছনে বাঁধা থাকে এক বস্তা খড়। সীমান্তরক্ষীরা প্রতিদিনই খুঁটিয়ে খুঁটিয়ে তার খড়ের বস্তা পরীক্ষা করেন। সন্দেহজন কিছু পান না। বহুদিন পর একদিন শহরে সীমান্তরক্ষীদের একজনের সঙ্গে দেখা হলো সেই লোকের।সীমান্তরক্ষী: জানেন, আমরা ভাবতাম, আপনি একজন পাচারকারী। খড়ের গাদার ভেতরে লুকিয়ে কিছু পাচার করেন। আসলে আপনি তো খড়ের ব্যবসা করেন, তাই না?লোক: না।সীমান্তরক্ষী: তাহলে?লোক: আসলে আমি সাইকেল পাচার করি!জেলখানায় হাবলুর সঙ্গে দেখা করতে গেছে তার এক বন্ধু।বন্ধু: কী রে, তুই কী অপরাধ করেছিস?হাবলু: ব্যাংকে চুরি করেছিলাম।বন্ধু: বলিস কি! ধরা পড়লি কীভাবে?হাবলু: চুরি শেষে আমি সারা রাত ব্যাংকে বসে ছিলাম। সকাল হতেই ধরা পড়ে গেলাম।বন্ধু: কেন? রাতভর কি বেরোবার পথ খুঁজছিলি?হাবলু: না। টাকাগুলো গুনতে বসেছিলাম!সংগ্রহ: মো. সাইফুল্লাহ