চোখ ওঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ ওঠা বা কনজাংটিভাইটিস চোখের পাতার নিচে যে পর্দা থাকে তার প্রদাহজনিত রোগ। কখনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো জীবাণু, কখনো অ্যালার্জি বা ক্ষতিকর কোনো রাসায়নিকের সংস্পর্শে আসার কারণে এটা হয়। ঋতু বদলের এই সময়ে এর প্রকোপ সবচেয়ে বেশি। প্রধানত বাতাস ও পানির মাধ্যমে এর জীবাণু সংক্রমিত হলেও আক্রান্ত ব্যক্তির ব্যবহূত জিনিসপত্র দিয়েই এটি বেশি ছড়ায়।চোখে কোনো রকম প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন।চোখে বারবার হাত দেবেন না। বিশ্রামে থাকুন। অন্তত চার-পাঁচ দিন অফিস বা স্কুল-কলেজে যাওয়া বন্ধ রাখুন।প্রতিদিন বেশ কয়েকবার টিস্যু বা পাতলা কাপড় ভিজিয়ে চোখের কোণের ও পাতার ময়লা পরিষ্কার করতে হবে। ব্যবহারের পর দ্রুত এগুলো ফেলে দিন। হাত সাবান পানিতে ধুয়ে নিন।