চোখ ঠিক রাখা কঠিন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন হয় ভিটামিন এ। প্রতিদিন প্রচুর ভিটামিন এ যুক্ত খাবার খেলে চোখের নানা রোগবালাই থেকে মুক্ত থাকা যায়। ভিটামিন এ-এর অভাবে শিশুদের রাতকানা, উজ্জ্বল আলোতে দেখতে সমস্যা, কর্নিয়ায় শুষ্কতা, কর্নিয়ায় সংক্রমণ, এমনকি মারাত্মক ঘাটতিতে অন্ধত্বও হতে পারে। তাই শৈশব থেকেই ভিটামিন এ আছে, এমন শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস করা উচিত।রক্তে ভিটামিন এ মিশতে তেল বা চর্বির প্রয়োজন হয়, তাই ভিটামিন এ যুক্ত শাকসবজি রান্না করার সময় সামান্য একটু তেল দেওয়া উচিত।আমাদের চারপাশের খাবারেই আছে প্রচুর ভিটামিন এ। তাই চোখের সুস্বাস্থ্য ঠিক রাখা কঠিন নয়।শাকসবজি: গাজর, মিষ্টিকুমড়া, টমেটো, পালংশাক, ডাঁটাশাক, বাঁধাকপি, মটরশুঁটি, লালশাক, কচুশাক, করলা, কাঁকরোল, ধনেপাতা, লেটুস পাতা ইত্যাদি।ফলমূল: পাকা আম, পাকা পেঁপে, পাকা কলা, পেয়ারা, মাল্টা, কমলালেবু, বাঙ্গি, তরমুজ ইত্যাদি।এ ছাড়া ছোট মাছ, যেমন মলা, ঢেলা, কাঁচকি, ডিমের কুসুম ও দুধে রয়েছে ভিটামিন এ।দৈনিক চাহিদা:পূর্ণবয়স্ক পুরুষ: ৫০০০ আইইউপূর্ণবয়স্ক নারী: ৪০০০ আইইউস্তন্যদানকারী নারী: ৮০০০ আইইউকয়েকটি খাবারে ভিটামিন এগাজর-১ কাপ ২০০০০ আইইউমিষ্টি আলু ১ কাপ ১৯০০ আইইউসবুজ শাক-১ কাপ ১৮৮৬৫ আইইউপেঁপে-১ কাপ ৩৩২৫ আইইউটমেটো-১ কাপ ১৫০০ আইইউলেটুস পাতা-২ কাপ ৮১৮৭ আইইউ প্রধান পুষ্টিবিদ, বারডেম হাসপাতাল।