চোখ বন্ধ করে পুরো দেশ দেখতে পাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সৈকতে শখের সাইকেল পরিব্রাজক মীর মো. গাউসুল আজম। ছবি: সংগৃহীত
কক্সবাজার সৈকতে শখের সাইকেল পরিব্রাজক মীর মো. গাউসুল আজম। ছবি: সংগৃহীত

ঢাকায় হঠাৎ পরিচয় তাঁর সঙ্গে। নাম মীর মো. গাউসুল আজম। বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলায়। ৬০ পেরোনো মানুষটি শখ পূরণ করতে বেরিয়ে পড়েছেন দেশভ্রমণে। তাঁর সঙ্গী ১০ বছরের পুরোনো বাইসাইকেল। এরই মধ্যে তিনি ঘুরে দেখেছেন দেশের প্রায় সব জেলা। শুনুন তাঁর কথা।
সাইকেল আমার প্রতিদিনের সঙ্গী। জীবিকার জন্য সাইকেলে করে নওগাঁ শহর থেকে ব্যাগ কিনে বিক্রি করেছি উপজেলার বিভিন্ন দোকানে। সাংসারিক সব কাজই করতে হতো সাইকেল দিয়ে। আরও বড় কথা, সাইকেল ছাড়া ঘোরার মতো টাকাকড়ি পাব কোথায়! এখন চোখ বন্ধ করে পুরো দেশ দেখতে পাই। মনে হয় দেশটা এত ছোট! অথচ আগে নৌকায় যমুনা নদী পার হওয়ার সময় মনে হতো, এই নদী পার হতেই যদি এত সময় লাগে, তাহলে দেশটা যেন কত বড়। ছোটবেলা থেকেই আমার সারা দেশ ভ্রমণের ইচ্ছে ছিল। পারিবারিক ও সাংসারিক কারণে তখন সময়-সুযোগ হয়ে ওঠেনি। ছেলে-মেয়ে বড় হয়েছে, তারা সংসারের ভার নিয়েছে। তাই দুই বছর আগে আমার ছোটবেলার স্বপ্নপূরণ করতেই বেরিয়ে পড়ি ভ্রমণে। ২০১৪ সালে দিনাজপুর ভ্রমণ দিয়ে শুরু করেছিলাম সাইকেল চালনা। এখনও ঘোরাঘুরি চলছে। ’