চোখ ভেজানো গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে হারিয়েছে মাত্র ছয় মাস বয়সে। তিন বছর বয়সে মা তাকে ছেড়ে চলে গেছে অন্যত্র। শুরুতে দাদা-দাদি পরে চাচা-চাচির সংসারে মানুষ। মা-বাবার আদর কী সেটা কখনোই বুঝতে পারেনি স্মৃতি মনি। অন্যের জমিতে চাষ করা এবং পাথর উঠানোর কাজ করে চাচারা। তাঁদের ভালোবাসায় বড় হওয়া স্মৃতি এ বছর শালবাহার দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। দেশের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ার যোগীগছ গ্রামে থেকে প্রথমবার ঢাকা এসে মুগ্ধ হয়ে গেছে স্মৃতি। মঞ্চে দাঁড়িয়ে নিজের কথা বলতে গিয়ে এ অদম্য ছাত্রী চোখ ভিজিয়েছে সবার।