চোর-পুলিশ রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ বলছে চোরকে, ‘লজ্জা করে না তোমার? এই নিয়ে তৃতীয়বার তুমি থানায় এলে!’চোর: স্যার, আমি তো মাত্র তৃতীয়বার, আপনি যে প্রতিদিনই আসেন!চোর ধরে নিয়ে যাওয়ার সময় হঠাৎ বাতাসে পুলিশের টুপি উড়ে গেল।চোর: স্যার, আপনি অনুমতি দিলে আমি এক দৌড়ে আপনার টুপিটা এনে দিতে পারি।পুলিশ: আমাকে বোকা পেয়েছ? তুমি টুপি আনার নাম করে দৌড়ে পালাতে চাও, তা কি আমি বুঝি না ভেবেছ? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমি টুপিটা নিয়ে আসছি!পুলিশ বলছে হাবিলদারকে, ‘তুমি কি চোরটাকে ধরতে পেরেছ?’হাবিলদার: না, স্যার। তবে চোরের ফিংগার প্রিন্ট সঙ্গে করে এনেছি।পুলিশ: কোথায়, দেখি?হাবিলদার: স্যার, আমার গালে!চোরকে বেঁধে রেখে পুলিশের কাছে নালিশ করতে এসেছে গেরস্ত।পুলিশ: আপনি বলছেন যে আপনি চোরকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে এসেছেন? গেরস্ত: জি, স্যার । দুই পা চেয়ারের সঙ্গে ভালো করে বেঁধে এসেছি।পুলিশ: শুধু পা বেঁধেছেন?গেরস্ত: জি, স্যার।পুলিশ: গর্দভ কোথাকার! মুখ না বাঁধলে চলবে কী করে? সে তো সাহায্যের জন্য অন্য কাউকে ডাকলেই তার বাঁধন খুলে দিয়ে যাবে!অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য একটা দ্বীপে বন্দি করে রাখা হতো। সেই দ্বীপের প্রবেশদ্বারে অপরাধী এক পুলিশ, এক চোর আর এক ছিনতাইকারীকে আটক করল দ্বীপের দারোয়ান।দারোয়ান: এই দ্বীপে লোকসংখ্যা খুব বেশি হয়ে গেছে। তোমাদের তিনজনকে জায়গা দেওয়া সম্ভব না। আমি তোমাদের তিন জনকে একটা করে প্রশ্ন করব। যে সঠিক উত্তর দিতে পারবে না, শুধু তাকেই দ্বীপে যেতে হবে। বাকিরা আপাতত বাইরেই থাকবে।দারোয়ানের কথা শুনে পুলিশ, চোর ও ছিনতাইকারীর মনে আশার সঞ্চার হলো।দারোয়ান: প্রথম প্রশ্ন করব ছিনতাইকারীকে। বলো তো, সবচেয়ে বেশিসংখ্যক যাত্রী নিয়ে কোন জাহাজ ডুবে গিয়েছিল?ছিনতাইকারী: টাইটানিক।দারোয়ান: উত্তর সঠিক। এবার চোর, তুমি বলো। জাহাজটিতে যাত্রীর সংখ্যা কত ছিল?চোর: আমি টাইটানিক ছবিটা দেখেছি। যত দূর মনে পড়ে, যাত্রীর সংখ্যা ছিল ৪৪৫৬।দারোয়ান: উত্তর সঠিক। এবার পুলিশের পালা।পুলিশকে প্রশ্ন করার আগেই সে ডুকরে কেঁদে উঠল।দারোয়ান: কাঁদছ কেন?পুলিশ: আমি তাদের সবার নাম বলতে পারব না!সংগ্রহ: মো. সাইফুল্লাহ