চৌধুরী তাহমিদ সবুজের কুলখানি সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৌধুরী তাহমিদ সবুজের কুলখানি ও মেজবান গত সোমবার সাতকানিয়ার খাগরিয়া গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।মেজবানে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ আবদুল লতিফ, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শাহ আলম, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার শাহাব উদ্দীন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সাংবাদিক নওশের আলী খান, আসিফ সিরাজ, চৌধুরী ফরিদ, জি এম মনজুর এলাহী, সৈয়দ মাহফুজ উন নবী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চৌধুরী তাহমিদ সবুজ দৈনিক যুগান্তর-এর চট্টগ্রামের ব্যুরো প্রধান জসীম চৌধুরীর একমাত্র ছেলে। বিজ্ঞপ্তি।