চৌধুরীহাটে ইসলামি সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের চৌধুরীহাট দক্ষিণ পাহাড়তলীতে আল ফাত্তাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ ডিসেম্বর ইসলামি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাছান, এম ই এস কলেজের শিক্ষক আ ফ ম খালেদ হোসেন, মাসিক মঈনুল ইসলামের সহকারী সম্পাদক হাবিব উল্লাহ, মেখল মাদ্রাসার শিক্ষক ইসমাঈল খাঁ, ষোলকবহর মাদ্রাসার শিক্ষক আহমেদ গণি ও চারিয়া মাদ্রাসার শিক্ষক বশিরুল করিম প্রমুখ। সম্মেলনে বক্তারা শান্তির ধর্ম ইসলামের নীতি অনুসরণ করে জীবন যাপন করতে আহ্বান জানান। বিজ্ঞপ্তি।