চৌধুরীহাটে লোডশেডিং বন্ধের দাবিতে গ্রাহক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাটহাজারীর চৌধুরীহাটে ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে বাজার চত্বরে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় গত মঙ্গলবার । এতে সভাপতিত্ব করেন এম জি গোলাম কিবরিয়া। বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে।
বক্তব্য দেন সাবেক কাউন্সিলর জাফর আলম চৌধুরী, নাসের আহমেদ, সমাজকর্মী সিরাজুল ইসলাম, গাজী আকবর হোসেন, ফিরোজ শিকদার, নাসির গণি, ওসমান, নাজিম, রিমন মুহুরী, গাজী আলমগীর প্রমুখ। বিজ্ঞপ্তি