চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে জনপ্রিয় বাংলা টিভি চ্যানেল আই। কয়েক দিন আগে ছিল চ্যানেল আইয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্কটল্যান্ড চ্যানেল আই পরিবারের উদ্যোগে রাজধানী এডিনবার্গে ৫ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী বেশ জাঁকজমকভাবে পালন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউকে ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী।

এদিকে গত ২ অক্টোবর লন্ডনেও চ্যানেল আইয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। লন্ডনে চ্যানেল আইয়ের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির অনেকে সমবেত হয়েছিলেন। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে। অনুষ্ঠানে আগত শুভানুধ্যায়ী ও অতিথিদের স্বাগত জানান চ্যানেল আই ইউকে-ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়সল চৌধুরী, পরিচালক শাহ আখতার হোসেন ও মাহমুদ হোসেন প্রমুখ। অতিথি সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
সৈয়দ শাহ সেলিম আহমেদ
লন্ডন, যুক্তরাজ্য