চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাওয়া স্কুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের বীরাঙ্গনাদের যথাযথ পুনর্বাসন না করতে পারা কিংবা ১৯৭১- এর যুদ্ধশিশুদের সামাজিক মর্যাদা দিতে না পারার দায়ভার কার? সরকারের নাকি পুরো জাতির? এমন একটি বিষয় নিয়ে চলছিল তর্কযুদ্ধ। ভাবছেন রাজনৈতিক নেতাদের টক শো? না, তা নয়। এটা ছিল দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত রবি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০১১-এর ফাইনাল পর্বের বিতর্ক।‘সব পথ পেরিয়ে শত বাধা এড়িয়ে লক্ষ্যে পৌঁছাতে চাই।’—স্লোগানকে সামনে রেখে দৃষ্টি চট্টগ্রাম ১-৯ জুলাই আয়োজন করে ১৯তম আন্তস্কুল ও অষ্টম আন্তবিশ্ববিদ্যালয় বির্তক প্রতিযোগিতা রবি ডিবেট চ্যাম্পিয়নশিপ। এতে অংশ নেন ২১টি স্কুল বিতর্ক দল। বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজ দল।স্কুল বিতর্কে প্রথম রাউন্ডে গ্রুপ পর্যায়ের প্রতিযোগিতা থেকে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ইত্যাদি ধাপ পেরিয়ে শেষপর্যন্ত ফাইনালে ওঠে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) বালিকা উচ্চবিদ্যালয়। স্কুল ফাইনাল বিতর্কের বিষয় ছিল ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিক ক্ষতিগ্রস্ত নারী ও শিশুরা।’ এতে চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়কে হারিয়ে শিরোপা ঘরে তুলে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিজয়ী দলের সাবরিনা আইনি।৮ জুলাই সকালে শুরু হয় আন্তবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্রুপ পর্বের বিতর্ক। শেষে নক-আউট পর্ব, কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনাল পর্ব শেষে ফাইনালের টিকিট মেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের। ‘আগামীর বিশ্ব বিল গেটসের রবীন্দ্রনাথের নয়।’—এ বিষয়ে বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় দলকে হারিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেরা বিতার্কিক হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাওসার মাহমুদ।বিতর্কের বিভিন্ন রাউন্ডে বিচারক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক রফিকুল্লাহ রোমেল, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিতর্ক ক্লাবের সঞ্চালক মাহবুবুর রহমান, বিশিষ্ট চিকি ৎ সক ও প্রাক্তন বিতার্কিক মাসুদ রানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক মনিরুজ্জামান ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিতার্কিক আদনান মান্নান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অলোক বিশ্বাস, বিতার্কিক জুয়েল চৌধুরী, বিতার্কিক বদরুদ্দোজা, আমিনুল এহসান, বোরহান শাওন, সাবের শাহ, জুনায়েদ কৌশিক, রেজা চৌধুরী, ইমরোজ বিন মুহিত, শহিদুল মোস্তফা, প্রিয়ম দাশ। সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমিন। বিশেষ অতিথি ছিলেন রবির প্রধান মানব সম্পদ কর্মকর্তা মতিউল ইসলাম, সমাজকর্মী তৌহিদুল আনোয়ার এবং সানসাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান। সভাপতিত্ব করেন দৃষ্টির সভাপতি মাসুদ বকুল। বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, দৃষ্টির সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবের শাহ্, দপ্তর সম্পাদক সাইফুদ্দিন মুন্না, জনসংযোগ সম্পাদক বোরহান শাওন, অনুষ্ঠান সম্পাদক মুজিবুর রহমান। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।