চ্যাম্পিয়ন হলে দোষ কী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দলের কাছে প্রত্যাশা জানিয়ে স্বপ্ন নিয়ে দপ্তরে এসেছে অসংখ্য চিঠি। তা থেকে নির্বাচিত কয়েকটি প্রকাশ করা হলো এ সংখ্যায়। লক্ষ্য দ্বিতীয় রাউন্ডবাংলাদেশ এবারে খেলছে চতুর্থ বিশ্বকাপ। তা ছাড়া এবার আমরা স্বাগতিক দেশ। তাই এবারের বিশ্বকাপটা টাইগারদের জন্য একেবারে আলাদা। আমাদের স্বপ্ন থাকবে অবশ্যই দ্বিতীয় রাউন্ড, তারপর একটা একটা করে...। না থাক, বাকিটুকু ক্রিকেটারদের ওপরই ছেড়ে দিলাম। তাঁরা যেন কোটি মানুষের প্রত্যাশার চাপে ভেঙে না পড়েন, তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যান—এটাই আমার স্বপ্ন।এইচ এম মামুনশিক্ষার্থী, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা।স্বপ্নটা আমার একটু বেশিইপ্রথম রাউন্ড...কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল...ফাইনাল... এরপর? বিশ্বকাপ ট্রফি! স্বপ্নটা কি অনেক বেশি হয়ে গেল? না, এমন তো হতেই পারে। বাংলাদেশকে নিয়ে এমনই স্বপ্ন আমাদের। বিশ্বকে আবার বাংলার বাঘেরা গর্জন শুনিয়ে চমকে দিক।উম্মে সালমা ফেরদৌসীশিক্ষার্থী, হলিক্রস কলেজ, ঢাকা।যদি জিতেই যাইপ্রিয় বাংলাদেশকে নিয়ে স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে। সাকিব আল হাসান বাহিনীর হাতেই যদি বিশ্বকাপ ২০১১-এর চ্যাম্পিয়ন ট্রফি ওঠে, তাহলে আশ্চর্য হবেন অনেকেই। তবে আমি হব না। কেননা, এরই মধ্যে স্বপ্ন দেখা শুরু করেছি বিশ্বকাপ ২০১১-এর ট্রফি বাংলাদেশের ঘরেই আসছে। শুনতে পাচ্ছি টাইগারদের গর্জন। বাঘের সেই গর্জন পৌঁছে যাক ক্রিকেটামোদীদের কাছে। হাসান মুন্নামেম্বারপাড়া, বান্দরবান।বিশ্বকাপ জয়ের স্বপ্নস্বপ্ন দেখি, বাংলাদেশ বিশ্বকাপ জয় করবে। একদিন আমাদের স্বপ্ন সত্যি হবে নিশ্চয়ই। আমাদের দলের প্রত্যেক খেলোয়াড়কে তাঁদের সামর্থ্যের সবটুকু উজাড় করে খেলতে হবে। ১৯৯৬ সালের আগে শ্রীলঙ্কা আমাদের মতো দল ছিল। তার পরও তারা টিমওয়ার্ক দিয়ে বিশ্বকাপ জিতেছে। তাহলে আমরা পারব না কেন? কোরবান আলীআদাবাড়িয়া, কুমারখালী, কুষ্টিয়া।হারলেও পাশে আছিচাই বাংলাদেশ জিতুক, বারবার জিতুক। বাংলাদেশ ক্রিকেট দলের কাছে আমাদের প্রত্যাশা আকাশছোঁয়া নয়, হূদয়ছোঁয়া। সুতরাং তারা হারলেও তাদের পাশে ছিলাম, পাশে থাকব। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা ও পরিশ্রম দিয়ে আনন্দের সঙ্গে খেলে যাক, এগিয়ে যাক।মুসাবী তুলন[email protected]স্বপ্ন এবার ফাইনালেদেশের প্রত্যেক মানুষের মতো আমিও বিশ্বকাপ-জ্বরে কাঁপছি; আমিও বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে স্বপ্ন দেখছি, বাংলাদেশ ফাইনাল খেলবে। বলা যায় না চ্যাম্পিয়নও হতে পারি। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে আমার এই কল্পনার পালে জোরালো হাওয়া লেগেছে। বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় তাঁদের সেরা নৈপুণ্য প্রদর্শন করবেন, এটাই আমার স্বপ্ন ও প্রত্যাশা। সাকিব বাহিনীর প্রতি রইল আমার আন্তরিক সমর্থন ও শুভ কামনা—‘জেগে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ’।মির্জা শাহেদ মাহতাবশিক্ষার্থী, মাহমুদুল হাসান কলেজ, টাঙ্গাইল। তার আগে সেমিফাইনালআমার দৃষ্টিতে ওয়াটসন-ক্লার্ক, শেবাগ-শচীন কিংবা দিলশান-মাহেলার চেয়ে কোনো অংশে কম নন সাকিব-তামিমরা। বিশ্ব-ক্রিকেটে বাংলাদেশ ক্রমশ হয়ে উঠছে নতুন এক পরাশক্তি। বিশ্বকাপে সাকিবরা বাংলাদেশকে উপহার দেবেন বিশেষ কিছু। সেই অপেক্ষায় আজ দিন গুনছে গোটা জাতি। তাই ট্রফি নয়, ভালো খেলাটাই সাকিবরা উপহার দেবেন বাংলাদেশকে। বাংলাদেশ শেষ চারে খেলতে পারলে আমাদের আশা পূর্ণ হবে। তাই বাংলাদেশকে ‘বিশ্বকাপ ক্রিকেট ২০১১’-এর সেমিফাইনালে দেখার অপেক্ষায় রইলাম। রাহাত আল-শাহরিয়ারশিক্ষার্থী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা।বিশ্বকাপটা ছুঁয়ে দেখতে চাইবাংলাদেশ যখন ১৯৯৭ সালে কেনিয়াকে পরাভূত করে আইসিসি ট্রফি জিতল, তখন আমি ছিলাম এত্তটুকু। ক্রিকেট খেলা ভালো বুঝতাম না। তারপর ধীরে ধীরে সময়ের বদল হলো। বড় হলাম আমি। সেই সঙ্গে আমার স্বপ্ন পল্লবিত হয়ে দিগন্ত বিস্তৃত হলো। আর আজ তো বিশ্বকাপ আমার দেশের মাটিতে। তাই আজ আমার স্বপ্নও সেই সোনালি বিশ্বকাপটা ছুঁয়ে দেওয়ার। অভিবাদন তোমায়, আমার সারা বেলার প্রিয় বাংলাদেশ ক্রিকেট দল। বুশরা তাবাসসুমশিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজ।ভালো খেলাটাই চাইবাংলাদেশ দলে মাশরাফি নেই। মাশরাফি অসুস্থ। কিন্তু আমাদের আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আছেন বিধ্বংসী ব্যাটসম্যান তামিম ইকবাল, আছেন ম্যাচ উইনার আশরাফুল। আর যেকোনো দলের ব্যাটসম্যানদের কাছে ভয়ংকর হয়ে ওঠা স্পিনার আবদুর রাজ্জাক তো আছেনই। তাই এঁদের নিয়েই আশায় বুক বেঁধেছি; দুচোখ ভরে স্বপ্ন দেখছি! আমি স্বপ্ন দেখি, বাংলাদেশ যেন প্রতিটি ম্যাচেই ভালো খেলে, লড়াই করে খেলে।সুমিত দাসমিরপুর, ঢাকা।চ্যাম্পিয়ন হলে অবাক হব নাগত এক বছরে মাঠে আমরা বাংলাদেশ দলের যে পারফরম্যান্স দেখেছি, তাতে সাকিব বাহিনীর কাছে বিশ্বকাপে ভালো ফল আশা করতেই পারি। বিশ্বকাপ জিতলেও অবাক হওয়ার কিছু নেই। মানুষ আশায় বুক বাঁধে। আমরাও স্বপ্ন দেখি, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল বিজয়ের ঝান্ডা ওড়াবে। তানভীর মাহমুদ শিক্ষার্থী, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।