চড়ুইভাতি
আজ ছুটি। সপ্তাহজুড়ে কর্মব্যস্ত সময় কাটানোর পর ছুটির দিনে একটু অবসর পাওয়ার কথা। কিন্তু একজন পেশাজীবী নারীর জীবনে সাপ্তাহিক ছুটির দিনটি হচ্ছে কিছু সাংসারিক কাজ গুছিয়ে নেওয়ার উপযুক্ত সময়। আজ হঠাৎ মনে পড়ল ছোটবেলার ছুটির দিনগুলোর কথা। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আজকের ছোটরা ঘরের চার দেয়ালে বন্দী হয়েও সফর করতে পারে বিশ্বজুড়ে। তাদের আছে কম্পিউটার গেমস, ইন্টারনেট। কিন্তু আমাদের ছোটবেলায় ছুটির দিনগুলো ছিল সত্যিকার অর্থেই ‘ছুটি’। সেদিন কোনো কিছু শিখতে মানা, বুঝতে মানা, বড়দের নিষেধ মানতে মানা। সে সময় শুক্রবারের আবেদন ছিল অন্য রকম। ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার পর ছুটির দিনগুলোয় ঘুম পড়ে যেত ছোটদের চড়ুইভাতির। বছরটা ঠিক মনেই নেই। তবে তারিখটা ছিল ১৮ ডিসেম্বর। পাশাপাশি দুই বাড়ির ছোটরা সংখ্যায় ১২ জন। গত রাতে কারও ঘুম হয়নি। আগামীকাল একদল পাখির মতো আমরা রাতজাগা শিশু-কিশোর কিচিরমিচির ডাকে মুখরিত করে তুলি চারপাশ। আমাদের ডাকাডাকিতে অস্থির বড়রা একটু বিরক্তি এবং কৌতুক ভরা হাসি নিয়ে জেগে ওঠে। চড়ুইভাতির সৈন্যদের বয়স ছয় থেকে ১২। আমরা রান্নার জোগাড় শুরু করি। বড়দের অনুরোধে তাদের রান্না করার সুযোগ দিলাম। তবে অবশ্যই আমাদের তদারকিতে। আমাদের পক্ষে রান্না করা সম্ভব নয় বলে রান্না করতে দেওয়া হচ্ছে না, তা আমাদের বোধগম্য ছিল না। শাড়ি পরে মনের মতো সেজেগুজে আমরা দিনটি রাখলাম সম্পূর্ণ দখলে। ছবি তোলা হলো, খাওয়া-দাওয়া হলো। বেলা শেষে মনটা একটু খারাপ হলো। চড়ুইভাতি শেষ। বাকিরা দেখত কি না জানি না। কিন্তু আমি চড়ুইভাতির পর রাত কাটাতাম স্বপ্ন দেখে। পড়ন্ত বিকেলে আকাশে নানা বয়সী মেঘ হেঁটে বেড়াচ্ছে। বাড়ির ছাদ থেকে আমাদের বয়সী এক কিশোর মেঘের কাঁধে গিয়ে ঠেকেছে একটি সোনালি সিঁড়ি। আনিস ফাতেমাবিএএফ শাহীন কলেজ, ঢাকা।