আগ্নেয়গিরির ছবি তুলবেন বলে একটা বিমান ভাড়া করলেন একজন আলোকচিত্রী। বিমান আকাশে ওড়ার সময় আলোকচিত্রী বলছেন পাইলটকে, ‘ডানে যান... বাঁয়ে যান... হু, এবার আগ্নেয়গিরিটার খুব সামনে থেকে ঘুরে আসুন।’পাইলট: কেন?আলোকচিত্রী: কারণ আমি একজন আলোকচিত্রী, আমি আগ্নেয়গিরির ছবি তুলব।পাইলট: তার মানে আপনি আমার সেই প্রশিক্ষক নন, যাঁর আজ আমাকে বিমান অবতরণ করা শেখানোর কথা!দুই আলোকচিত্রী বন্ধুর মধ্যে কথা হচ্ছে:১ম বন্ধু: তোমাকে একটা প্রশ্ন করি।২য় বন্ধু: করো।১ম বন্ধু: ধরো, তুমি একটা নদীর সামনে দিয়ে হেঁটে যাচ্ছ। হঠার্যা দেখলে একটা মেয়ে নদীতে হাবুডুবু খাচ্ছে আর ‘বাঁচাও বাঁচাও’ বলে চির্যাকার করছে। আশপাশে তুমি ছাড়া আর কেউ নেই। নদীর ঘাটে একটা নৌকা বাঁধা আছে। তুমি চাইলে মেয়েটাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে পারো, অথবা তোমার ক্যামেরায় এই চমর্যাকার মুহূর্তটা ধারণ করতে পারো।২য় বন্ধু: আচ্ছা।১ম বন্ধু: প্রশ্নটা হলো, তুমি কোন লেন্স ব্যবহার করবে?একজন বিখ্যাত বাবুর্চির বাসায় দাওয়াতে এসেছেন তাঁর বেশ কিছু বন্ধুবান্ধব, যাঁদের মধ্যে একজন আলোকচিত্রীও আছেন। অতিথি আপ্যায়নের ফাঁকে বাবুর্চির দেখা হয়ে গেল তাঁর আলোকচিত্রী বন্ধুর সঙ্গে, ‘আরে, বন্ধু! কত দিন পর দেখা হলো তোমার সঙ্গে! তোমার তোলা ছবি আমি দেখেছি। সব কটি ছবিই চমর্যাকার। তোমার ক্যামেরাটা নিশ্চয়ই খুবই ভালো আর দামি?’ উত্তরে কিছুই বললেন না আলোকচিত্রী।বিদায়ের সময় আলোকচিত্রী বলছেন বাবুর্চিকে, ‘বাহ্! দারুণ খাওয়াদাওয়া হলো, বন্ধু! রান্না বেশ ভালো ছিল! তোমার চুলাটা নিশ্চয়ই খুবই ভালো আর দামি!’‘সোজা হয়ে দাঁড়ান, এবার একটু ডান দিকে ঘুরুন। বাঁ দিকে আলতো করে শরীরটা এলিয়ে দিন। পা দুটো দুই দিকে একটু প্রসারিত করুন। ডান হাত মাথার ওপরে তুলে দিন। এবার একটু নিচু হোন...’কী ভাবছেন? শারীরিক কসরতের প্রশিক্ষণ চলছে? জি না! একজন আলোকচিত্রী মডেলের ছবি তুলছেন! অনিক বলছে নাসেরকে, ‘দোস্ত, আমি একটা এসএলআর ক্যামেরা কিনেছি। এখন এই ক্যামেরা ব্যবহার করে দ্রুত কিছু টাকা উপার্জন করতে চাই। কী করা যায়, বল তো?’নাসের: তোর ক্যামেরাটা বেচে দে!এক লোক গেছে একটা ক্যামেরার দোকানে।লোক: ভাই, আমাকে এমন একটা ক্যামেরা দেখাতে পারেন, যেটা দিয়ে খুব দ্রুত ছবি ধারণ করা যায়?দোকানদার: অবশ্যই আছে। এই দেখুন, এই ক্যামেরা দিয়ে আপনি একটা পড়ন্ত আপেলের ছবি তুলতে পারবেন।লোক: না, ভাই, আমার আরও দ্রুত কাজ করে এমন ক্যামেরা চাই।দোকানদার: আচ্ছা। তাহলে এই ক্যামেরাটা দেখুন, এটা দিয়ে আপনি একটা ছুটন্ত যুদ্ধবিমানের ছবি তুলতে পারবেন।লোক: নাহ্! আমার আরও দ্রুত কিছু চাই!দোকানদার: আপনি কেমন ছবি তুলতে চান, বলুন তো?লোক: আসলে, আমার ছেলেটা একটা আস্ত বাচাল। ও মুখ বন্ধ করে আছে, এমন একটা ছবি তুলতে চাই!প্রশ্ন: একটা বাল্ব পরিবর্তন করতে কয়জন আলোকচিত্রীর প্রয়োজন হয়?উত্তর: ৫০ জন। একজন বাল্বটি পরিবর্তন করবে, অন্যরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, ‘হাহ্! এটা আমিও পারতাম!’সংগ্রহ: মো. সাইফুল্লাহ