ছড়িয়ে পড়েছে রেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধুসভার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঢাকার কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে। আর সেখান থেকে ২৬৪ কিলোমিটার দূরের বন্দরনগরী চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে এর রেশ। সম্মেলনে অংশগ্রহণকারী বন্ধু নির্বাচন, এক বছরের কর্মপরিকল্পনা তৈরি, কমিটি পুনর্গঠন ও গতকাল সম্মেলনের দিন সম্মেলনে অংশগ্রহণকারী বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা—সবকিছুতেই বন্ধুদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সম্মেলনের মাধ্যমে ২০১৩ সালের ফেব্রুয়ারির বন্ধু সমাবেশের পর আবার যেন বড় পরিসরে একটি আনন্দের উপলক্ষ পেল বন্ধুরা।
ফেসবুকে ঘোষণা আসার পর থেকেই বন্ধুদের সে কী উচ্ছ্বাস! সবার অপেক্ষা ৪ অক্টোবরের বন্ধুসভার পাতায় জাতীয় সম্মেলনের বিস্তারিত বর্ণনা দেখার। অবশেষে যখন ৪ অক্টোবর বন্ধুসভার পাতা প্রকাশিত হলো, তখন থেকে শুরু হলো বন্ধুদের কর্মযজ্ঞের প্রস্তুতি। অনুষ্ঠান ঢাকায় হলে কী হবে। বন্ধুসভার সব সদস্য একই পরিবারের অংশ বলে কথা। তাই কর্মযজ্ঞে পিছিয়ে ছিল না কেউ। প্রথমেই সবাই বৈঠকে বসে ঠিক করা হলো কোন দুজন ঢাকায় গিয়ে চট্টগ্রামসভার প্রতিনিধিত্ব করবে। দফায় দফায় বৈঠকে বসল চট্টগ্রামসভার কার্যকরী কমিটির সদস্যরা। সবার ঐক্যবদ্ধ সিদ্ধান্তের ভিত্তিতে তৈরি করা হলো বার্ষিক পরিকল্পনা। সম্মেলন নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার মতো দেশের অন্যান্য বন্ধুসভার বন্ধুদের উচ্ছ্বাসও একই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের সম্মেলনকেন্দ্রিক পোস্ট ও বিভিন্ন পোস্টে বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে বেশ ভালোভাবেই বোঝা যায় এই জাতীয় সম্মেলনের জন্য কতটা মুখিয়ে ছিল সবাই। সেই সঙ্গে প্রেরণা জোগাল হাতে হাত রেখে কাজ করে স্বপ্নের বাংলাদেশ তৈরিতে এগিয়ে যাওয়ার।
চট্টগ্রাম