ছবি চলে কথা বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়টাই মিডিয়ার। টেলিভিশন বা চলচ্চিত্র দিয়ে খুব দ্রুত জনমানুষের কাছে পৌঁছানো সম্ভব। একটি ভালো দৃশ্য যেমন দর্শকদের মনে দাগ কাটতে পারে, তেমনি মানুষকে সচেতনও করে তুলতে পারে। আমাদের দেশে চলচ্চিত্র বা টেলিভিশন দুই মাধ্যমেরই গুরুত্ব বাড়ছে দিন দিন। আর তাই মিডিয়ায় ক্যারিয়ার গড়তে চাইলে এদিকে উচ্চতর পড়াশোনাটা বেশ জরুরি। দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে মিডিয়াবিষয়ক উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে রয়েছে ‘ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া’ বিভাগ। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রয়াত আবদুল্লাহ আল মামুনকে বিভাগীয় প্রধান করে ২০০৩ সালে বিশ্ববিদ্যালটিতে শুরু হয় ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিষয়ে পাঠদান। এরপর মাঝে কিছুদিন বন্ধ থেকে আবার নিয়মিতভাবে বিভাগটি ২০০৯ সাল থেকে যাত্রা শুরু করে।বিষয়টি যেমন‘আধুনিক মানের চলচ্চিত্র তৈরি করতে অবশ্যই একজন পরিচালককে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা বা জ্ঞান থাকতে হবে। সংবাদ আর আনন্দ-বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে মিডিয়া বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে সবার কাছে। আর তাই এ ক্ষেত্রে ক্যারিয়ার গড়ারও প্রচুর সুযোগ তৈরি হয়েছে।’ জানান গ্রিন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিভাগের বিভাগীয় প্রধান নুরুল ইসলাম বাবুল। এখানে একজন শিক্ষার্থী কীভাবে নাটক বা চলচ্চিত্র তৈরি করবে, কীভাবে একটি অনুষ্ঠানের সেট ডিজাইন করতে হয়, লাইটিং, মেকআপ, কস্টিউম কেমন হবে, কীভাবে এডিটিং করতে হয়—এমন সব বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পায়। ভর্তির যোগ্যতাগ্রিন ইউনিভার্সিটিতে ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিষয়ে চার বছরের বিএ অনার্স কোর্স চালু আছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীর এসএসসি এবং এইচএসসিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা জিপিএ-২.৫০ থাকতে হবে। এ ছাড়া ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হলে ও লেভেলে পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে দুটি বিষয়ে পাস করতে হবে। খরচ যেমনএখানে বিএ অনার্স করতে চাইলে খরচ পড়বে প্রায় চার লাখ টাকা। তবে এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ১০০ শতাংশ পর্যন্ত টিউশন ফি মওকুফের সুবিধাও দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন কোটায় ভর্তি হলেও ছাড়ের সুবিধা পেতে পারেন। যোগাযোগগ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ২২০/ডি বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২০৭। ফোন ৯০১৪৭২৫, ৮০৬০১১৬, ই-মেইল: [email protected], ওয়েব: www.green.edu.bdঅন্যান্য বিশ্ববিদ্যালয়এ ছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসসহ (ইউল্যাব) কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একই ধরনের বা কাছাকাছি নামের বিভাগে পড়তে পারেন ফিল্ম ও টেলিভিশন বিষয়।এ ছাড়া এ বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও টেলিভিশন অধ্যয়ন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থী ভর্তি শুরু হয়েছে।