ছবি তোলা শিখতে হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে তো ক্যামেরাটাকে সঙ্গী করে নেওয়া যায়। এ রকম বিশ্বস্ত বন্ধু কয়টা আছে আর? ঢাকা বিশ্ববিদ্যালয়েই আছে ক্যামেরার কাজ শেখার আয়োজন।যাঁরা শিখছেন তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলা যাক।পড়েন সাহিত্যে, ছবি তোলার ইচ্ছে জাগল মনে?‘হ্যাঁ, জাগলই তো। প্রতিটি রংকে একটু ভিন্নভাবে ক্যামেরায় বন্দী করার ইচ্ছে থেকেই ফটোগ্রাফি শিখতে এসেছি।’—বললেন খলিলুর রহমান।বুয়েটের শিক্ষার্থী দেবব্রত চৌধুরীও ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) ১৯তম ব্যাচে। বললেন, ‘লেন্সের মধ্য দিয়ে জীবনকে দেখবার এ এক ভিন্ন কৌশল। এটাকেই ছবির প্রতি আকর্ষণের মূলমন্ত্র হিসেবে বেছে নিয়েছি।’১৯৯৯ সালের ২৯ আগস্ট যাত্রা শুরু করে ডিইউপিএস। এ সংগঠনের সভাপতি দীপংকর বলেন, হয়তো একটি ক্যামেরা থাকলেই ছবি তোলা যায়, কিন্তু সেটা ফটোগ্রাফি নয়। ফটোগ্রাফি শেখার জন্য এর মূল বিষয়গুলো জানা দরকার। একটি সময় পর্যন্ত ফটোগ্রাফি ছিল মানুষের শখ। কিন্তু শখের গণ্ডি পেরিয়ে বর্তমানে তা পৌঁছে গেছে পেশাদারির পর্যায়ে।‘একটি ছবি হাজার কথার চেয়েও বেশি আবেদন সৃষ্টি করে’—চীনা প্রবাদটির কথা কমবেশি সবাই জানে। সময়কে ধরে রাখার অন্যতম মাধ্যম হলো ছবি। ছবির রয়েছে স্বতন্ত্র একটি ভাষা, যা তৈরি করে ভিন্ন আবহ। সৃষ্টিশীল এ শিল্পের নান্দনিকতা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য ডিইউপিএসের।তরুণেরা ছবি তুলতে আগ্রহী হচ্ছেন এখন। অনেকে আসছেন ফটোগ্রাফি শিখতে। এমনটাই জানালেন ডিইউপিএসের সাধারণ সম্পাদক মাহতাবুল আলম।কারা শিখতে পারেসবাই শিখতে পারে। ফটোগ্রাফি শেখার জন্য আলাদা কোনো যোগ্যতার দরকার নেই। তবে দরকার হলো আগ্রহ। ডিইউপিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন হলেও তা সবার জন্য উন্মুক্ত। যে কেউ এখানে নির্দিষ্ট কোর্স ফি দিয়ে ফটোগ্রাফি শিখতে পারেন।সময় ও খরচএতে রয়েছে দুই মাসের বেসিক কোর্স। এ কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভর্তি হতে পারেন সাত শ টাকা দিয়ে। যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তাঁদের জন্য এ ফির পরিমাণ দাঁড়াবে চৌদ্দ শ টাকা।ক্লাসের সংখ্যা ও ধরনশাটার স্পিড, লেন্স, ফোকাসসহ মোট ১৪টি ক্লাস নেওয়া হয় এ কোর্সের আওতায়। যা মূলত ‘মৌলিক আলোকচিত্র’ বা ‘বেসিক ফটোগ্রাফি’ শিখতে সহায়তা করে। ১৪টি ক্লাসের মধ্যে দুটি ক্লাস ব্যবহারিক জ্ঞান আহরণের জন্য। এ দুটি ক্লাসের আওতায় শিক্ষার্থীরা বেরিয়ে পড়েন, যাকে বলা হয় ‘আউটিং’। এ সময় স্পট থেকে তুলে আনা ছবি দিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর। আর এ ক্লাস শেষে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হয়।যোগাযোগডিইউপিএসে ফটোগ্রাফি শিখতে হলে সরাসরি যোগাযোগ করতে হবে টিএসসিতে সংগঠনের কার্যালয়ে। বিস্তারিত জানতে লগ অন করা যেতে পারে www.dupsbd.org.