ছবি দেখে শেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিশুদের বর্ণমালা, সংখ্যা, রঙ, পশুপাখির সাঙ্গে পরিচয় করাতে গিয়ে জোর খাটাচ্ছে না তো! মনোবীদের পরামর্শ কিন্তু শিশুকে আনন্দ দিয়ে শেখানোর দিকে৷ কারন, খেলতে খেলতে শিশু কিছু শিখলে সেটা সহজে মনে রাখতে পারে৷ তাই শিশুর প্রিয় জিনিসগুলো বেছে নিয়ে শেখানোর কাজটা শুরু করতে পারেন৷ তাহলে বাবা–মায়ের যেমন সুবিধা হবে, ঠিক তেমনি শেখার প্রতি আগ্রহ বাড়বে সোনামনির। এ ব্যাপারটি মাথায় রেখে ইগনাইট প্রকাশনী শিশুদের জন্য প্রকাশ করেছে কিছু বই। জেনে নেয়া যাক সেসব বই সম্পর্কে–
‘এসো রং চিনি’
বাচ্চাদের খেলার সঙ্গী বেলুন। আর সে বেলুন দিয়ে তো তাকেই চেনানো যায় বিভিন্ন রঙ। এ ধরণের বিভিন্ন জিনিসপত্র দিয়ে রঙ চেনা যাবে এই বইটি দিয়ে।
১২৩ শিখি
ছবিতে কয়টি বিড়াল কিংবা অন্যকিছু কয়টা দেখা যায় তা দিয়ে শেখানো যাবে ১২৩।

.
.

পশুপাখির জগৎ
প্রাণীদের বৈশিষ্ট ও তাদের ছবি বইয়ে দেখে দেখে জানা যাবে প্রাণীর নাম।
যখন আমি ঘুরি ও উড়ি
এই বইটি থেকেও ছবি দেখে জানা যাবে বিভিন্ন যানবাহনের ছবি
মূলত ছবি দেখে দেখে শেখার ওপর ভিত্তি করে স্কলাসটিকা টেক্সবুক ডেভেলপমেন্ট প্রজেক্ট ও প্রিন্টক্রাফট লিমিটেডের আওতায় বইগুলো প্রকাশ করেছে ইগনাইট প্রকাশনী। মাই বুকস অব এবিসিস, মাই বুকস অব ওয়ান টু থ্রি, আই সি কালারস, ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি এনিমেলস নামে বইগুলোর ইংরেজি সংস্করণও রয়েছে। এ বইগুলো পাওয়া যাবে বইবিচিত্রা ও কিডস মম এর সকল শাখা, আহছানিয়া মিশন বইবিক্রয় কেন্দ্র, বুক ওয়ার্ম ও শাহবাগের পাঠক সমাবেশে। স্কলাসটিকার সমন্বয়ক জিয়া হাশান বলেন, শিশু–কিশোররা যাতে সহজে শেখতে পারে সে জন্য মজার–মজার ছবি ও বইয়ে আঁকা হয়েছে নানা খেলা।