ছবি বিনিময় করে আনন্দবঞ্চিত!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোতে নিজের ছবি প্রকাশ করার ঝোঁক খুব বেশি পেয়ে বসলে আপনার জীবনের স্বাভাবিক আনন্দ নষ্ট হতে পারে। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ কথা জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস স্বীকৃত জনপ্রিয় দুই লেখক জোসেফ গ্রেনি ও ডেভিড ম্যাক্সফিল্ড ১ হাজার ৬২৩ জনের ওপর ওই জরিপ পরিচালনা করেন। ফেসবুকের মতো মাধ্যমগুলো তাঁদের জীবনকে কীভাবে প্রভাবিত করে, তা জানাই ছিল ওই গবেষণার লক্ষ্য। এতে দেখা যায়, সামাজিক গণমাধ্যমে জীবনের নানা মুহূর্তের ছবি অন্যকে জানানোর কাজে ব্যস্ত থাকার ফলে মানুষ সেই অনন্য মুহূর্তগুলো পরিপূর্ণভাবে উপভোগ করা থেকে বঞ্চিত হন। কারণ, ছবিগুলো ফ্রেমবন্দী করার কাজেই তাঁরা বেশি মনোযোগী থাকেন। ম্যাশেবল।