ছবিটা সুন্দর হোক...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন ইচ্ছেমতো নিজের বা বন্ধুদের ছবি আরও সুন্দর করে তোলা যায় সহজেই। মডেল: মিথুন ও শোভা, ছবি: খালেদ সরকার
এখন ইচ্ছেমতো নিজের বা বন্ধুদের ছবি আরও সুন্দর করে তোলা যায় সহজেই। মডেল: মিথুন ও শোভা, ছবি: খালেদ সরকার

হাতে স্মার্টফোন কিংবা ট্যাবলেট কম্পিউটার থাকায় সব আয়োজনেই ছবি তোলাটা চাই-ই তরুণদের। নিয়মিত ভাবনা। দু-চারটা ক্লিক...। এরপর ছবিগুলো মজুত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগত সংগ্রহশালায়।
ছবি তো তোলা হলোই, কিন্তু পছন্দ হচ্ছে না! আলোটা ঠিকমতো আসেনি, রংটা অনুজ্জ্বল। আবার ছবিটিতে যদি স্কেচ বা জলরঙের আবহ দেওয়া যায়! কিংবা বন্ধুর পছন্দের কোনো কিছু যদি যুক্ত করা যায় ছবিতে—তবে বন্ধু তো খুিশ হবেই, নিজেরও ভালো লাগবে। ছবিকে আরও সুন্দর করার অনেক অ্যাপ আছে স্মার্টফোন ও ট্যাবের জন্য। আর ত্বরিত কিছু চাইলে তো ইনস্টাগ্রাম আছেই।
ডিজাইনার ও কার্টুনিস্ট জুনাইদ আজীম চৌধুরী বলেন, সফটওয়্যার দিয়ে ছবি সুন্দর করতে গেলে সবকিছুই টিউনিং (প্রস্তুত) করে নিতে হয়। পরিবেশ অনুযায়ী পরিমিত আলো আর রঙের ব্যবহারই ছবির আবহ ও দৃশ্যমূল্য পাল্টে দেয়। কোনো আবহই এখানে তৈরি করা থাকে না। এ ক্ষেত্রে পেশাদারি কাজের অভ্যাস থাকলে ভালো। অন্যদিকে অ্যাপে সম্পাদনার অনেক সুযোগ থাকে, যেগুলোর সবই তৈরি করা আবহ। এগুলো ব্যবহার করে খুব সহজেই ছবি সুন্দর করে তোলা যায়।
ছবির এসব অ্যাপে রয়েছে নানা রকম সুবিধা। আছে ক্রপ, রং, রেখাঙ্কন, ইফেক্ট, উজ্জ্বলতাসহ বিবিধ কাজের সুবিধা। এগুলোর কোনোটি শুধু সেলফি তোলার অ্যাপ। কার্টুন ও ভৌতিক ছবির আবহ দেওয়ার জন্যও আছে আলাদা অ্যাপ। এসব অ্যাপে মিলবে অজস্র সুবিধা, যা দিয়ে চলবে ছবি সম্পাদনার রোমাঞ্চকর কাজ।

এখন ইচ্ছেমতো নিজের বা বন্ধুদের ছবি আরও সুন্দর করে তোলা যায় সহজেই। মডেল: মিথুন ও শোভা, ছবি: খালেদ সরকার
এখন ইচ্ছেমতো নিজের বা বন্ধুদের ছবি আরও সুন্দর করে তোলা যায় সহজেই। মডেল: মিথুন ও শোভা, ছবি: খালেদ সরকার

তরুণদের কাছে অ্যাপে ছবি সম্পাদনা করা সহজ কাজ। রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপন রায় ফটো এডিটর প্রো ও ফটো রাস-ফটো কলেজ এডিটর অ্যাপ দুটি ব্যবহার করেন। বললেন, ‘কেউ কেউ কাজের ফাঁক পেলেই ছবি তুলি। অবসরে চলে সম্পাদনা।’ এরপর সেগুলো চলে যায় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে। আরেক শিক্ষার্থী মাসুদ রায়হান বলেন, ‘আমি ছবিগুলোতে একটু গাঢ় রং দেওয়ার জন্য সম্পাদনা করি। কখনো সাদাকালো বানাই। মাঝেমধ্যে বিভিন্ন ইফেক্ট কাজে লাগিয়ে একই ছবির কয়েকটা সংস্করণ বানিয়ে ফেলি। দেখে ভালো লাগে।’ অনেকে আবার সম্পাদনা করে সেই ছবির প্রিন্ট নিয়ে উপহারও দেন বন্ধুকে।
ছবি সম্পাদনার অ্যাপগুলো পাওয়া যাবে বিভিন্ন অ্যাপ স্টোরে। এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোনসহ বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা অ্যাপ স্টোর রয়েছে।
কিছু অ্যাপ: অ্যাডোবি ফটোশপ এক্সপ্রেস মোবাইল, ভাসকো ক্যামেরা (ফান), পিক্সআর্ট ফটো স্টুডিও, ফেসটিউন, শিফট, রেজ কমিকস ফটো এডিটর, পিকসে ফটো এডিটর, অটোডেস্ক পিক্সলার ইত্যাদি।