
কামার আহমাদ সাইমন
যেদিন চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখেছিলাম
১৯৯৬ সালে, যেদিন প্রথম পাবলিক লাইব্রেরিতে সিনেমা প্যারাডিসো দেখি।
আমার অনুপ্রেরণা
এস এম সুলতান আর জীবনানন্দ দাশ ছাড়া কিছু ভাবতে পারি না।
শুনতে কি পাও! যাকে বলতে চাই...
আমার মতো পৃথিবীর সব ‘সুসভ্য’ মানুষকে।
আমি সিনেমা বানাই, কারণ?
এই পরাবাস্তব সময়ের গল্পগুলো তুলে রাখতে চাই বলে।
পরিচালনা ছাড়া আরও যে কাজে পারদর্শী
পরিচালনা ছাড়া হাইওয়েতে গাড়ি চালনায় আমি পারদর্শী।
সিনেমা নিয়ে প্রিয় উক্তি
‘ছবি বানাতে না পারলে যদি মারা যাও, তাহলেই শুধু ছবি বানাতে এসো’—ভিক্টর কসাকভস্কি
পরিচালক না হলে ...
সমুদ্রসৈকতে একটা কফিশপ চালাতাম।
ভালো পরিচালক হওয়ার জন্য যে তিনটি গুণ জরুরি
মনের তীব্র ক্ষুধা, তীক্ষ চোখ-কান আর মেনে নিতে না শেখা।
যাকে নিজের সিনেমা দেখাতে ইচ্ছা করে
প্রয়াত নির্মাতা তারেক মাসুদকে।
জীবনের সেরা অর্জন
এখনো বহুদূর...।
গ্রাঁ পি জেতার পর...
খুব ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল অনেক দিন ঘুমাইনি ঠিকমতো।
নিজের সম্পর্কে একটি অজানা তথ্য
ছবি বানাতে গেলে খুব ভয় পাই, মনে হয় কিছুই হচ্ছে না।
যার জন্য জীবন বাজি রাখতে পারি
আমার সন্তান ঋষির জন্য।
ছেলেবেলায় যা হতে চেয়েছিলাম
রাজমিস্ত্রি আর স্থপতি।
নিজের যে দিকটি বদলাতে চাই
আমার মধ্যে প্রচণ্ড রাগ আর তীব্র অভিমান আছে। এই দুটো বদলাতে চাই।
যখন রেগে যাই
তারস্বরে চিৎকার করি।
মন খারাপ হলে
চোখ-মুখ লাল করে কাঁদি।
অবসরের সঙ্গী
বান্দরবানের জঙ্গল আর প্রিয় ল্যান্ড রোভার ডিফেন্ডার।
যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি
আইপ্যাড, কালো গামছা আর হলুদ ঝোলা।
সামনে যে কাজটি করব ভাবছি
শুনতে কি পাও! ছবিটি নিয়ে দেশের এমাথা থেকে ওমাথা ঘুরব।
সাক্ষাৎকার: মো. রুবেল